“জামান সাহেব তার কাজে গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো যথাযথভাবে অনুসরণ করেছেন” – উক্তিটি যথার্থ ।
গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ। কাজ করার সময় সচেতনভাবে ব্যবস্থাপনার এই ধাপসমূহ অনুসরণ করলে সহজেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। জামান সাহেব পুনর্মিলনী অনুষ্ঠানের সমস্ত কাজ আগে থেকেই চিন্তাভাবনা করে রাখলেন। একে পরিকল্পনা বলা হয় । তিন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে পরিকল্পনা করেন। তিনি অনুষ্ঠান সংক্রান্ত কোন কাজ কাকে করতে দেবেন তা ভাগ করে দেন। এর মাধ্যমে সংগঠন ধাপটি ফুটে উঠেছে কোন কাজ কাকে দিয়ে করানো হবে, কার সে কাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে, কীভাবে কাজটি করতে হবে, কী কী সম্পদ ব্যবহার করা হবে তা সংগঠন ধাপে বিবেচনা করা হয়। জামান সাহেব সকলকে কাজ ভাগ করে দিয়ে তদারকিও করেন। এটি নির্দেশনা ধাপের অন্তর্ভুক্ত। সবাই ঠিকমতো কাজ করছে কি না, পরিকল্পনা অনুযায়ী কাজ অগ্রসর হচ্ছে কি না তিনি তা পর্যবেক্ষণ করেন, যা নিয়ন্ত্রণের পর্যায়ে পড়ে। তিনি কাজের বিভিন্ন অংশ ও সদস্যদের মধ্যে সমন্বয় সাধনও করেন। সবশেষে তিনি সবার কাজ মূল্যায়ন করেন। কাজের ভালো-মন্দ যাচাই করাকে মূল্যায়ন বলা হয়। এ পর্যায়ে পরিকল্পনা অনুযায়ী কাজ হয়েছে কি না, কাজে কোনো ভুল আছে কি না তা দেখা ও সেগুলো সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় ।