শেয়ারFacebookWhatsApp

প্রচলিত মান কাকে বলে?

উত্তর: সামাজিক বিধিনিষেধ এবং ধর্মীয় রীতিনীতির ভিত্তিতে যে মান গড়ে ওঠে তাকে প্রচলিত মান বলে।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

প্রচলিত মান কাকে বলে?

উদ্দীপক

দ্বাদশ শ্রেণির ছাত্রীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একাদশের ছাত্রী নূপুর অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্বে আছে। নূপুর, নিপা ও তার দলকে মঞ্চসজ্জার, মেঘলা ও তার দলকে খাবারের প্যাকেট আনার দায়িত্ব দিল। নিপা তার দলের প্রত্যেককে দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দিল এবং যথাসময়ে সুন্দরভাবে কাজ শেষ করল। মেঘলা খাবার নিয়ে আসার সময় ৩০ প্যাকেট খাবার পড়ে গিয়ে নষ্ট হলো। মেঘলা, নূপুরকে এটি জানানোর পর পার্শ্ববর্তী ক্যান্টিন থেকে নূপুর খাবারের ব্যবস্থা করল। অনুষ্ঠান শেষে সকলে তাদের প্রশংসা করল।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2023

উত্তর

সামাজিক বিধিনিষেধ এবং ধর্মীয় রীতিনীতির ভিত্তিতে যে মান গড়ে ওঠে তাকে প্রচলিত মান বলে।

উত্তর

মূল্যবোধ, লক্ষ্য ও মান পরস্পর সম্পর্কযুক্ত। মূল্যবোধ, লক্ষ্য ও মান এ নির্দেশকগুলো প্রেষণা উদ্রেককারী হিসেবে পরিচিত। মূল্যবোধ হতেই নির্ধারিত হয় লক্ষ্য ও মান। নানারকম কার্যকলাপের মাধ্যমে মূল্যবোধ প্রকাশ পায়। যেকোনো কাজের সমাপ্তিকে লক্ষ্য বলে এবং জীবনের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে সম্পদ ব্যবহারের গুণাগুণ ও পরিমাণের পরিমাপকে মান বলে।

উত্তর

নিপার কাজে গৃহ ব্যবস্থাপনার 'সংগঠন' পর্যায়টি প্রাধান্য পেয়েছে। কেননা নিপা তার দলের প্রত্যেককে দক্ষতা অনুযায়ী কাজ ভাগ করে দেয় এবং যথাসময়ে তারা কাজটি শেষ করে, যা সংগঠনকেই নির্দেশ করে।গৃহ ব্যবস্থাপনার দ্বিতীয় ধাপ হলো সংগঠন। সাধারণভাবে একাধিক ব্যক্তির সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রণালিকে সংগঠন বলা হয়। পরিবারের বিভিন্ন সদস্যের করণীয় কাজগুলো সম্পাদনের সাথে পরিকল্পনার সংযোগ সাধন করার নাম সংগঠন। অর্থাৎ কাজ, কর্মী ও. কর্ম সম্পাদনের মধ্যে সমন্বয় সাধন করাকে সংগঠন বলে। সংগঠনের পর্যায়ে কোন কাজ কোথায়, কীভাবে করা হবে তা স্থির করা হয়। সংগঠনের পর্যায়ে পরিবারের বিভিন্ন সম্পদ সম্পর্কে বিশদভাবে খুঁটিনাটি চিন্তা করে কোথায়, কী সম্পদ ব্যবহার করা হবে তা স্থির করা হয়ে থাকে। কাজ করতে গেলে- কোন কাজ কাকে দিয়ে করানো হবে, কার সে কাজ সম্পর্কে অভিজ্ঞতা আছে, কীভাবে কাজটি করতে হবে, কী কী সম্পদ ব্যবহার করা হবে ইত্যাদি বিষয় বিবেচনা করা সংগঠনের অন্তর্ভুক্ত।Nicholes সংগঠনের তিনটি পর্যায় উল্লেখ করেন। যথা-১. প্রথম পর্যায়ে ব্যক্তি একটি করণীয় কাজের বিভিন্ন অংশের ধারাবাহিক বিন্যাস রচনা করে।২. দ্বিতীয় পর্যায়ে ব্যক্তি তার বিভিন্ন কাজের ধারা রচনা করে।৩. তৃতীয় পর্যায়ে ব্যক্তি একটি নির্দিষ্ট কাজ বা কাজসমূহ বিভিন্ন ব্যক্তি দ্বারা সম্পন্ন করতে একটি কর্ম কাঠামো রচনা করে।সংগঠন পর্যায়ে পৃথক পৃথক অংশের সমন্বয়ে পূর্ণাঙ্গ কাঠামো তৈরি করা হয়।উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, নিপার কার্যক্রমে গৃহ ব্যবস্থাপনার দ্বিতীয় স্তর সংগঠন প্রাধান্য পেয়েছে।

উত্তর

"মেঘলা ও নূপুরের কার্যক্রমে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি ধাপ প্রতিফলিত হয়েছে"- উক্তিটি যথার্থ।দ্বাদশ শ্রেণির ছাত্রীদের বিদায় অনুষ্ঠান আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্বে ছিল নূপুর। এজন্য নূপুর অনুষ্ঠানের কাজগুলো কয়েকজনের মাঝে বণ্টন করে দেয়। নূপুর মেঘলা ও তার দলকে খাবারের প্যাকেট আনার দায়িত্ব দেয়। মেঘলা খাবার নিয়ে আসার সময় ৩০টি প্যাকেট পড়ে গিয়ে নষ্ট হলো। বিষয়টি নূপুরকে জানানোর পর নূপুর পার্শ্ববর্তী ক্যান্টিন থেকে খাবারের ব্যবস্থা করে। অর্থাৎ এখানে নূপুর বিকল্প ব্যবস্থা গ্রহণ করে সমস্যার সমাধান করে। ফলে অনুষ্ঠানটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় দেখা যায়, নূপুর তার কাজের সুষ্ঠু বাস্তবায়নের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করে। অতঃপর বিভিন্ন জনে কাজ বণ্টন করে, যা সংগঠন ও নির্দেশনার অন্তর্ভুক্ত। এরপর নিদের্শনা বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ করে, সমন্বয় সাধন করে, কাজের মূল্যায়ন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সে এর স্তরগুলো অনুসরণ করে। সিদ্ধান্তের স্তরগুলো হলো- ১. সমস্যার স্বরূপ উপলব্ধি; ২. বিকল্প অনুসন্ধান, ৩. বিকল্পসমূহ সম্পর্কে চিন্তা, ৪. একটি সমাধান গ্রহণ এবং ৫. সিদ্ধান্ত গ্রহণের জন্য দায়িত্ব গ্রহণ। মেঘলা সমস্যাটি নূপুরকে জানিয়ে সঠিক কাজ করেছে। অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর বিষয়টি নূপুর জানার পর বিকল্প পদ্ধতি গ্রহণ করে সমস্যার সমাধান করেছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনায় মেঘলা ও নূপুর গৃহ ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ অনুসরণের পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের সকল ধাপও অনুসরণ করেছে।
HSCHome Science 1st Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।