সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মিতুর গৃহীত পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মিতু পরিবারের ছোট ছোট সমস্যার ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু জটিল সমস্যা সমাধানের ক্ষেত্রে তিনি দলীয় সিদ্ধান্ত গ্রহণ করেন। যেসব কাজের সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে গ্রহণ করা হয় তাকে ব্যক্তিগত বা একক সিদ্ধান্ত গ্রহণ বলে। একক সিদ্ধান্তে জটিলতা কম। এক্ষেত্রে ব্যক্তির একক স্বার্থ জড়িত থাকে। নিজস্ব জ্ঞান, চাহিদা ইত্যাদির ভিত্তিতে এই, সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আবার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনতে গেলে ব্যক্তি এককভাবেই তা সমাধান করতে পারে। উদ্দীপকে মিতু সিদ্ধান্ত গ্রহণের প্রথম পর্যায়ে সমস্যাটির স্বরূপ উপলব্ধি করেন। দ্বিতীয় পর্যায়ে সমস্যা সমাধানের বিকল্প অনুসন্ধান, করেন। কারণ যেকোনো সমস্যার অনেক বিকল্প থাকে। তাই সিদ্ধান্ত গ্রহণকারীকে সব বিকল্প সম্পর্কে জানতে হয়। তৃতীয় ধাপে তিনি বিকল্প সমাধানগুলো নিয়ে চিন্তা করেন। এজন্য তাকে দূরদৃষ্টিসম্পন্ন ও প্রখর চিন্তাশক্তির অধিকারী হতে হয়। সবশেষে তিনি গৃহীত সিদ্ধান্তটি বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব না নিলে তার পূর্ববর্তী পর্যায়ের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। সঠিক সিদ্ধান্তের অভাবে জীবনে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়।সুতরাং উদ্দীপকের মিতু ছোট ছোট সমস্যার ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং জটিল সমস্যার সমাধানে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করেন।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মিতুর গৃহীত পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর