জটিল বা বড় সমস্যা সমাধানে মিতুর গৃহীত সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের মিতুর জটিল বা বড় সমস্যা সমাধানে গৃহীত দলীয় সিদ্ধান্তটিকে আমি যথার্থ বলে মনে করি।কারণ, দলীয় সিদ্ধান্ত দলের সব ব্যক্তির মতামতের ভিত্তিতে গ্রহণ করা হয়। এ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একজন নেতৃত্ব দেয়। সে দলের ভেতরের একজন হতে পারে, আবার দলের বাইরেরও হতে পারে। এক্ষেত্রে দলের সবার স্বার্থ জড়িত থাকে। পরিবারের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মিতু দলীয় সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দেন। এক্ষেত্রে পরিবারের সব সদস্য মতামত প্রদান করেন। এই মতামতের ভিত্তিতে যখন পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং মিতু একমত হন তখনই সেই সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে যেসব সুবিধা পাওয়া যায় তা হলো- দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের ফলে কেউ মনঃক্ষুণ্ণ হয় না। সবার মতামতকে গুরুত্ব দেওয়া হয়, ফলে সবার মর্যাদা বজায় থাকে। সিদ্ধান্তের ফলাফল সহজে সবাই গ্রহণ করতে পারে। এছাড়া ঝুঁকিপূর্ণ কাজে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করলে ঝুঁকির মাত্রা কম থাকে।সুতরাং জটিল বা বড় সমস্যা সমাধানে মিতুর গৃহীত দলীয় সিদ্ধান্তটি যথার্থ।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
জটিল বা বড় সমস্যা সমাধানে মিতুর গৃহীত সিদ্ধান্তের যথার্থতা মূল্যায়ন…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর