জামান সাহেবের আগে থেকেই সবকিছু চিন্তাভাবনা করার মাধ্যমে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি নির্দেশিত হয়েছে? এ ধাপের গুরুত্ব লেখ ।
উত্তর: উদ্দীপকে অধ্যক্ষ জামান সাহেবের আগে থেকেই সবকিছু চিন্তাভাবনা করার মাধ্যমে গৃহ ব্যবস্থাপনার পরিকল্পনা ধাপটি ফুটে উঠেছে। পরিকল্পনা হচ্ছে গৃহব্যবস্থাপনার প্রথম ও মৌলিক কাজ। পরিকল্পনাকে বলা হয় ভবিষ্যৎ কার্যকলাপের পূর্বাভাস। লক্ষ্য অর্জনের জন্য কী করতে হবে, কীভাবে ও কার দ্বারা করতে হবে, কখন ও কত সময় নিয়ে করতে হবে প্রভৃতি বিষয়ে আগে থেকে সিদ্ধান্ত গ্রহণ করাকেই পরিকল্পনা বলে। উদ্দীপকে উল্লিখিত জামান সাহেব পরিকল্পনা করে কাজ করেন বলে তার সব কাজ সুন্দরভাবে সমাপ্ত হয়। পরিকল্পনা তার সময়, শক্তি ও অর্থের সাশ্রয় করে। ফলে তিনি সহজেই যেকোনো লক্ষ্য অর্জন করতে পারেন। কোনো অনিশ্চয়তা ও জটিলতা ছাড়া যেন পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয় সেজন্য তিনি সুষ্ঠুভাবে পরিকল্পনা করেছেন। তার পরিকল্পনা কাজের প্রেরণা সৃষ্টি করে। তার কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ এজন্য কাজ করতে উৎসাহিত হন। পরিকল্পনা করেন বলেই তার কাজে নিয়মশৃঙ্খলা বজায় থাকে। জামান সাহেব অন্যান্যদের সাথে আলোচনার মাধ্যমে এবং তাদের দক্ষতা, ক্ষমতা, কাজ করার ইচ্ছা-অনিচ্ছা ইত্যাদি বিবেচনা করেই পরিকল্পনা প্রণয়ন করেছেন। যদি কোনো জটিল সমস্যার সৃষ্টি হয়, তাহলে তিনি পরিকল্পনাটি পরিবর্তন করতে পারবেন। এভাবেই তিনি পরিকল্পনাটি তৈরি করেছেন।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
জামান সাহেবের আগে থেকেই সবকিছু চিন্তাভাবনা করার মাধ্যমে গৃহ ব্যবস্থ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর