উদ্দীপকে উল্লিখিত রবিন সাহেব নিয়ন্ত্রণের মাধ্যমেই যথাযথ ফল লাভ করতে পারেন- বিশ্লেষণ কর।
উত্তর: রবিন সাহেব কার্যক্ষেত্রে নিয়ন্ত্রণ আনার মাধ্যমেই তার সমস্যার সমাধান করে যথাযথ ফললাভ করতে পারেন।গৃহীত পরিকল্পনা বা মান অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কিনা তা দেখাই হলো নিয়ন্ত্রণ। কার্যক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। অন্যথায় ব্যক্তি কার্যক্ষেত্র থেকে কাঙ্ক্ষিত ফললাভ করতে পারে না। এর মাধ্যমেই কাজের যথাযথ ফললাভ করা যায়।উদ্দীপকের রবিন সাহেব গ্রামে নতুন ঘর তুলছেন। কিন্তু কর্মক্ষেত্র ছেড়ে গ্রামে থেকে তার পক্ষে বাড়ির কাজ পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তিনি সপ্তাহে একবার করে গিয়ে কাজের অবস্থা দেখে আসেন। কিন্তু কাজ থেকে প্রাপ্ত ফলাফল সম্পর্কে তিনি সন্তুষ্ট হতে পারেন না। এর ওপর আবার তার সময় ও অর্থেরও অপচয় ঘটছে। উদ্দীপকের রবিন সাহেবের কার্যপ্রণালিতে নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব লক্ষ করা যায়। তিনি যদি নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণে শক্ত হতেন তবে তিনি দূরে থেকেও যথাযথভাবে বাড়ির কাজ পরিচালনা করতে পারতেন। এতে তার পক্ষে কার্যাবলির ফাঁকিরোধ করা সম্ভব হতো এবং তিনি কার্যক্ষেত্রে কাঙ্ক্ষিত ফললাভ করতে পারতেন। সময় ও অর্থের অপচয়রোধ হওয়ার পাশাপাশি কাজ যথাযথভাবে সম্পাদিত হওয়ায় সম্ভব হতো। সর্বোপরি, রবিন সাহেব কার্যক্ষেত্র থেকে যথাযথ ফল পেতেন। নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্য পরিচালনার বিভিন্ন পর্যায়ে আরোপ করলে যথাযথ ফললাভ সম্ভব হয়, যা রবিন সাহেবও পেতেন। তাই প্রশ্নের মন্তব্যটি সঠিক ও যৌক্তিক বলে বিবেচিত হয়।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রবিন সাহেব নিয়ন্ত্রণের মাধ্যমেই যথাযথ ফল লাভ করতে…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর