"মেঘলা ও নূপুরের কার্যক্রমে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি ধাপ প্রতিফলিত হয়েছে।"- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: "মেঘলা ও নূপুরের কার্যক্রমে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি ধাপ প্রতিফলিত হয়েছে"- উক্তিটি যথার্থ।দ্বাদশ শ্রেণির ছাত্রীদের বিদায় অনুষ্ঠান আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্বে ছিল নূপুর। এজন্য নূপুর অনুষ্ঠানের কাজগুলো কয়েকজনের মাঝে বণ্টন করে দেয়। নূপুর মেঘলা ও তার দলকে খাবারের প্যাকেট আনার দায়িত্ব দেয়। মেঘলা খাবার নিয়ে আসার সময় ৩০টি প্যাকেট পড়ে গিয়ে নষ্ট হলো। বিষয়টি নূপুরকে জানানোর পর নূপুর পার্শ্ববর্তী ক্যান্টিন থেকে খাবারের ব্যবস্থা করে। অর্থাৎ এখানে নূপুর বিকল্প ব্যবস্থা গ্রহণ করে সমস্যার সমাধান করে। ফলে অনুষ্ঠানটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় দেখা যায়, নূপুর তার কাজের সুষ্ঠু বাস্তবায়নের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করে। অতঃপর বিভিন্ন জনে কাজ বণ্টন করে, যা সংগঠন ও নির্দেশনার অন্তর্ভুক্ত। এরপর নিদের্শনা বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ করে, সমন্বয় সাধন করে, কাজের মূল্যায়ন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সে এর স্তরগুলো অনুসরণ করে। সিদ্ধান্তের স্তরগুলো হলো- ১. সমস্যার স্বরূপ উপলব্ধি; ২. বিকল্প অনুসন্ধান, ৩. বিকল্পসমূহ সম্পর্কে চিন্তা, ৪. একটি সমাধান গ্রহণ এবং ৫. সিদ্ধান্ত গ্রহণের জন্য দায়িত্ব গ্রহণ। মেঘলা সমস্যাটি নূপুরকে জানিয়ে সঠিক কাজ করেছে। অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর বিষয়টি নূপুর জানার পর বিকল্প পদ্ধতি গ্রহণ করে সমস্যার সমাধান করেছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনায় মেঘলা ও নূপুর গৃহ ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ অনুসরণের পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের সকল ধাপও অনুসরণ করেছে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
"মেঘলা ও নূপুরের কার্যক্রমে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি ধাপ প্রতিফলিত…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর