রিয়ার কর্মকাণ্ডে সিদ্ধান্ত গ্রহণের কোন ধাপগুলো প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের রিয়ার পদক্ষেপগুলো সিদ্ধান্ত গ্রহণের পর্যায়সমূহকে নির্দেশ করেছে। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের কতকগুলো স্তর বা পর্যায় রয়েছে। সিদ্ধান্ত গ্রহণকারীকে ধারাবাহিকভাবে এ পর্যায়গুলো অনুসরণ করতে হয়। সিদ্ধান্ত গ্রহণের প্রথম স্তর সমস্যার বিষয়টি নিয়ে চিন্তা করা। যে সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তার ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে অবগত না হলে সমস্যার সমাধান সুষ্ঠু হবে না। সুতরাং সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সমস্যাটি সঠিকভাবে মূল্যায়ন ও অবগত হওয়ার প্রয়োজন আছে। সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় পর্যায়ে বিকল্প সমাধানে অনুসন্ধান এবং তৃতীয় পর্যায়ে বিকল্প সমাধানসমূহ সম্পর্কে চিন্তা করতে হবে। এক্ষেত্রে প্রতিটি বিকল্পের প্রতিক্রিয়া বা ফলাফল কী তা অনুধাবন করা এবং এর সুবিধা-অসুবিধা ভেবে দেখতে হবে। সিদ্ধান্ত গ্রহণের চতুর্থ পর্যায়টি খুবই প্রভাবশালী। একটি বিকল্প গ্রহণের স্তরটি মানুষকে সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করে। এর ফলে সিদ্ধান্ত গ্রহণকারী একটি সমাধান বেছে নেন। আর সিদ্ধান্ত গ্রহণের সর্বশেষ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারীকে তার গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করার দায়িত্ব নিতে হয়।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
রিয়ার কর্মকাণ্ডে সিদ্ধান্ত গ্রহণের কোন ধাপগুলো প্রতিফলিত হয়েছে? ব…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর