গৃহ ব্যবস্থাপনার ধাপে ছক-২ ও ছক-৩ এর তথ্যের গুরুত্বের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ছক-২ ও ছক-৩ তে গৃহ ব্যবস্থাপনার ধাপ যথাক্রমে সংগঠন ও নিয়ন্ত্রণকে নির্দেশ করা হয়েছে। গৃহ ব্যবস্থাপনার ধাপগুলো হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয়সাধন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ। কাজ করার সময় সচেতনভাবে গৃহ ব্যবস্থাপনার এ ধাপসমূহ অনুসরণ করলে সহজেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। ছক-২ এ নির্দেশিত প্রত্যেকের কাজ ভাগ করে প্রত্যেকের দায়িত্ব বণ্টন করাকে সংগঠন বলা হয় । আর ছক-৩ এ নির্দেশিত সঠিক মানের রান্না ও আপ্যায়নের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকাকে নিয়ন্ত্রণ বলা হয়। সংগঠনের পর্যায়ে কোন কাজ কোথায় ও কীভাবে করা হবে তা স্থির করা হয়। এক্ষেত্রে কাজ করার সময় সংগঠন বিভিন্ন ব্যক্তির মধ্যে কাজসমূহ সুষ্ঠুভাবে বণ্টন করে তা সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে যেকোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করাই সংগঠন। যে কাজগুলো করতে হবে তা নিজে বা অন্যের দ্বারা সুচারুভাবে সম্পাদন করা সংগঠকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। অন্যদিকে, গৃহীত পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া এবং সংগঠনের বিভিন্ন ধারাকে কার্যকর করে তোলাকে নিয়ন্ত্রণ বলে। পরিকল্পিত কর্মসূচি ও পূর্ব নির্ধারিত মান অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা ও প্রয়োজনবোধে বা ব্যতিক্রমের ক্ষেত্রে উপযুক্ত সংশোধনী ব্যবস্থা অবলম্বন করা। Decon-এর মতে, নিয়ন্ত্রণ অর্থাৎ পরিকল্পিত আচরণকে সুবন্দোবস্ত করা।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
গৃহ ব্যবস্থাপনার ধাপে ছক-২ ও ছক-৩ এর তথ্যের গুরুত্বের তুলনামূলক বিশ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর