উদ্দীপকে উল্লিখিত অ চিহ্নিত স্থান গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত A চিহ্নিত স্থান গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিয়ন্ত্রণকে ইঙ্গিত করে । গৃহ ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলির মধ্যে নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ ধাপ। গৃহীত পরিকল্পনা অনুযায়ী কাজ যখন বাস্তবায়ন হয়, তখন নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। H. Fayal-এর মতে, “নিয়ন্ত্রণ হলো গৃহীত পরিকল্পনা এবং জারিকৃত নির্দেশনা অনুযায়ী কার্য পরিচালিত হচ্ছে কিনা তা পরীক্ষা করা।” অধীনস্তরা সবসময় সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে না। তাই নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। এর মাধ্যমে সকল ভুলত্রুটি খুঁজে বের করা হয় এবং সংশোধনের ব্যবস্থা নিয়ে উদ্দেশ্য অর্জন নিশ্চিত করা যায়। নিয়ন্ত্রণের কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন— নিয়ন্ত্রণ নমনীয় হওয়া প্রয়োজন। এটি প্রতিষ্ঠানের ব্যক্তির ভূমিকার সাথে সম্পর্কযুক্ত। এছাড়াও নিয়ন্ত্রণ কর্ম ও কর্মপ্রক্রিয়ার সঠিক গতি নির্ধারণ করে। নিয়ন্ত্রণ কর্মে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে দায়িত্বশীলতা অর্জনে সহায়তা করে। তাছাড়া এটি কাজের মধ্যে ফাঁকি দেওয়ার প্রবণতাও রোধ করে ৷
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অ চিহ্নিত স্থান গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে ইঙ্গিত …
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর