উদ্দীপকে উল্লিখিত কাঠামোর আলোকে A চিহ্নিত স্থান ছাড়া B চিহ্নিত স্থানে পৌছানো সম্ভব নয়। যুক্তিসহ তোমার মতামত বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কাঠামোতে A চিহ্নিত স্থান বলতে নিয়ন্ত্রণ এবং B চিহ্নিত স্থান বলতে লক্ষ্য অর্জনকে বোঝানো হয়েছে ৷ অর্থাৎ নিয়ন্ত্রণ ব্যতীত লক্ষ্য অর্জন করা সম্ভব নয় । গৃহ ব্যবস্থাপনার ধাপ বা পদ্ধতিসমূহ হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণ। আমরা যদি কর্মসম্পাদনের সময় সচেতনভাবে এ ধাপসমূহ অনুসরণ করি। তাহলে সহজেই লক্ষ্য অর্জন করা সম্ভব। লক্ষ্যকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে গৃহ ব্যবস্থাপনার ধাপসমূহ চক্রাকারে আবর্তিত হয়। এ ধাপগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হলো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ ব্যতীত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের ব্যক্তির ভূমিকার সাথে সম্পর্কযুক্ত। নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। আর শৃঙ্খলা থাকলে অধীনস্তরা সময় ও অর্থের অপচয় করতে পারে না। ফলে সকল কাজ সুষ্ঠু ও যথাযথভাবে, যথাযথ সময়ে সম্পন্ন হবে। যা লক্ষ্য অর্জনে সহায়তা করবে। গৃহ ব্যবস্থাপনার এ ধাপগুলোর কোনো একটি বাদ দিয়ে লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। সবগুলোর সমন্বয়ে লক্ষ্যে পৌছাতে হবে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কাঠামোর আলোকে A চিহ্নিত স্থান ছাড়া B চিহ্নিত স্থ…
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর