উদ্দীপকে আয়েশা কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে পার্থক্য লেখ।
উত্তর: উদ্দীপকে যৌথ পরিবারের গৃহব্যবস্থাপক আয়েশাকে দুই ধরনের সিদ্ধান্ত নিতে দেখা যায়। যথা- ১. একক সিদ্ধান্ত গ্রহণ ও ২. দলীয় সিদ্ধান্ত গ্রহণ । কোনো কাজের জন্য ব্যক্তিগতভাবে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে একক সিদ্ধান্ত বলে। উদ্দীপকে আয়েশা পরিবারের ছোট খাটো কাজে একাই সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই সিদ্ধান্ত একক সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। আবার কোনো কাজের জন্য পরিবারের সকলের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে দলীয় সিদ্ধান্ত বলে। আয়েশা পরিবারের বিশেষ কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেন, যা দলীয় সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। একক সিদ্ধান্তে জটিলতা কম থাকে বলে খুব সহজেই একক সিদ্ধান্ত গ্রহণ করা যায়। কিন্তু দলীয় সিদ্ধান্তে জটিলতা বেশি থাকায় সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। একক সিদ্ধান্তের ক্ষেত্রে ব্যক্তির একক স্বার্থ জড়িত থাকে বলে একক সিদ্ধান্ত গ্রহণে কোনো সমস্যার সৃষ্টি হয় না। কিন্তু দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে দলের সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দিলে দলীয় সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয়ে পড়ে। এছাড়া যেকোনো সৃজনশীল ও ঝুঁকিপূর্ণ কাজের জন্য দলীয় সিদ্ধান্ত গ্রহণ ভালো হয় । উদ্দীপকে আয়েশা কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে কিছু পার্থক্য থাকলেও তার পরিবারের জন্য একক ও দলীয় উভয় প্রকার সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয় ।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে আয়েশা কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে পার্থক্য লেখ।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর