উদ্দীপকের আলোকে আয়েশার মতামতের যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আয়েশার মতে, সিদ্ধান্ত যেমনই হোক সিদ্ধান্ত গ্রহণকারীকে কতগুলো পর্যায় অনুসরণ করতে হয়। এ উক্তিটি যথার্থ । সিদ্ধান্ত গ্রহণ একটি জটিল প্রক্রিয়া। যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে সিদ্ধান্তকারীকে ধারাবাহিকভাবে কতগুলো স্তর বা পর্যায় অনুসরণ করতে হয় । সিদ্ধান্ত গ্রহণের প্রথম পর্যায় হলো সমস্যার বিষয়টি নিয়ে চিন্তা করা। যে সমস্যা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তার ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে অবগত না হলে সমস্যার সমাধান সুষ্ঠু হবে না। তাই সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সমস্যাটি সঠিকভাবে মূল্যায়ন ও অবগত হওয়ার প্রয়োজন হয়। সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় পর্যায় হলো সমস্যা সমাধানের বিকল্প পন্থা উদ্ঘাটন। এ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারীকে সমস্যার সব সম্ভাব্য বিকল্প সম্পর্কে জানতে হবে এবং এসব বিকল্প ব্যবস্থার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের তৃতীয় ধাপে প্রতিটি বিকল্পের প্রতিক্রিয়া বা ফলাফল কী তা অনুধাবন করা এবং-এর সুবিধা-অসুবিধা কী তা ভেবে দেখা হয়। সিদ্ধান্ত গ্রহণের চতুর্থ পর্যায়টি খুবই প্রভাবশালী। ইতিবাচক দিকগুলো সম্পর্কে সম্পূর্ণ অবহিত হওয়ার পর সিদ্ধান্ত গ্রহণকারীকে একটি দিক বা সমাধান বেছে নিতে হয়। আর সিদ্ধান্ত গ্রহণের সর্বশেষ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণকারীকে তার গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করার দায়িত্ব গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব গ্রহণ না করলে পূর্ববর্তী পর্যায়গুলোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। সুতরাং উপরে বর্ণিত পর্যায়গুলো সিদ্ধান্ত গ্রহণকারীকে ধারাবাহিকভাবে অনুসরণ করতে হয় । তাই বলা যায়, উদ্দীপকের আয়েশার মতামতের যথার্থতা যৌক্তিক।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে আয়েশার মতামতের যথার্থতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর