রুমা কীভাবে তার কাজের চাপ কমিয়ে সফলতা লাভ করতে পারেন? ব্যাখ্যা কর।
উত্তর: রুমা তার পরিবারের সদস্যদের সংগঠিত করে কাজের চাপ কমিয়েও সফলতা লাভ করতে পারবেন। বিভিন্ন কাজের মধ্যে সংযোগ সাধন করাই হলো সংগঠন। কোন কাজ কোথায় ও কীভাবে করা হবে তা সংগঠন পর্যায়ে স্থির করা হয়। রুমা তার নিজের ওপর থেকে কাজের চাপ কমিয়ে পরিবারের সদস্যদের সংগঠিত করতে যেসব পদক্ষেপ গ্রহণ করবেন তা হলো-রুমা প্রথম কাজ হবে লক্ষ্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করা। এরপর লক্ষ্য অর্জনের জন্য কী কী কাজ করতে হবে তা নির্দিষ্ট করবেন। কাজটি সঠিকভাবে শনাক্ত বা নির্দিষ্ট করার পর 'কাজের প্রকৃতি অনুযায়ী তিনি তা বিভিন্ন ভাগে ভাগ করবেন। তারপর কাজের দায়িত্ব ও কর্তৃত্ব সঠিকভাবে বণ্টন করবেন। তিনি কাজ অনুযায়ী উপায়, উপকরণ সংগ্রহ ও বণ্টন করবেন। তিনি মানবীয় ও বস্তুবাচক সম্পদ এবং কাজের বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করবেন। এই পদক্ষেপসমূহ ধারাবাহিকভাবে অনুসরণ করে রুমা কার্যকর সংগঠন গড়ে তুলে কাজে সফলতা লাভ করতে পারবেন।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
রুমা কীভাবে তার কাজের চাপ কমিয়ে সফলতা লাভ করতে পারেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর