উদ্দীপকে 'A [গণিত] চিহ্নিত স্থানে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি নির্দেশ করে? উক্ত ধাপের গুরুত্ব ব্যাখ্যা কর ।
উত্তর: চিত্রে '?' চিহ্নিত স্থানে গৃহ ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ সিদ্ধান্ত গ্রহণকে নির্দেশ করে। নিচে এর গুরুত্ব আলোচনা করা হলো- • সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ভিত্তি। কারণ দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই ছোটবড় অনেক সিদ্ধান্ত নিতে হয়। আর সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই পরিবার সফলতা অর্জন করে এবং সমাজে প্রতিষ্ঠা লাভ করে। • সিদ্ধান্ত গ্রহণ যেকোনো সমস্যা সমাধানের উত্তম পন্থা নির্দেশ করে। ফলে সর্বোত্তম সমাধানে নিশ্চিত হয়। • সীমিত সম্পদ সুপরিকল্পিতভাবে ব্যবহারের ওপর পরিবারের সাফল্য নির্ভর করে। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এগুলোকে এমনভাবে ব্যবহার করা হয়, যা থেকে সর্বোত্তম ফল লাভ করা যায়। • পরিবারের ব্যয় নিয়ন্ত্রণের জন্য কার্যকর সিদ্ধান্ত অপরিহার্য। • ব্যবস্থাপনাকে কার্যকর করা, সচল রাখা, সফলতা অর্জন করা প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক সিদ্ধান্তের মাধ্যমে পরিবারকে নানা প্রতিকূলতা ও ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়। • সিদ্ধান্ত গ্রহণের জন্য সমস্যার স্বরূপ উদ্ঘাটন করতে হয়। এজন্য সমস্যা নিয়ে চিন্তাভাবনা করতে হয়। এতে মেধা, মননশীলতা, যুক্তি ও অনুসন্ধানী মনোভাব গড়ে ওঠে। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, গৃহ ব্যবস্থাপনায় সিদ্ধান গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'A চিহ্নিত স্থানে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপটি নির্দেশ করে?…
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর