A ও B এর যথাযথ প্রয়োগ না করে C-তে কি পৌঁছানো সম্ভব? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কাঠামোতে 'A [গণিত] চিহ্নিত স্থান বলতে পরিকল্পনা প্রণয়ন, 'B [গণিত] চিহ্নিত স্থানে নিয়ন্ত্রণ এবং 'C [গণিত] চিহ্নিত স্থানে লক্ষ্য অর্জনকে বোঝানো হয়েছে। পরিকল্পনা প্রণয়ন ও নিয়ন্ত্রণ এর যথাযথ প্রয়োগ না করে লক্ষ্য অর্জন করা সম্ভব নয় । গৃহ ব্যবস্থাপনার ধাপ বা পদ্ধতিসমূহ হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণ। আমরা যদি কর্মসম্পাদনের সময় সচেতনভাবে এ ধাপসমূহ অনুসরণ করি তাহলে সহজেই লক্ষ্য অর্জন করা সম্ভব। লক্ষকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে গৃহ ব্যবস্থাপনার ধাপসমূহ চক্রাকারে আবর্তিত হয়। এ ধাপগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপগুলো হলো পরিকল্পনা প্রণয়ন ও নিয়ন্ত্রণ। পরিকল্পনা গৃহব্যবস্থাপনার প্রধান ও মৌলিক কাজ। এটি ভবিষ্যৎ কার্যক্রমের পথনির্দেশনা হিসেবে কাজ করে। এখানে লক্ষ্য অর্জনের জন্য কী করতে হবে, কীভাবে ও কার দ্বারা করতে হবে, কখন ও কত সময় নিয়ে করতে হবে প্রভৃতি বিষয়ে পূর্ব সিদ্ধান্ত গ্রহণই পরিকল্পনা। আর নিয়ন্ত্রণ ব্যতীত লক্ষ্য অর্জন সম্ভব নয়। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের ব্যক্তির ভূমিকার সাথে সম্পর্কযুক্ত। নিয়ন্ত্রণব্যবস্থা কার্যক্ষেত্রে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। ফলে সকল কাজ সুষ্ঠু ও যথাযথভাবে নির্দিষ্ট সময়ে সম্পন্ন হবে। যা লক্ষ্য অর্জনে সহায়তা করবে। সুতরাং গৃহ ব্যবস্থাপনার এ ধাপগুলোর কোনো একটি বাদ দিয়ে লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। সবগুলোর সমন্বয়ে লক্ষ্যে পৌছাতে হবে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
A ও B এর যথাযথ প্রয়োগ না করে C-তে কি পৌঁছানো সম্ভব? তোমার উত্তরের …
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর