শেয়ারFacebookWhatsApp

'সঞ্চয় অপচয় হ্রাস করে'- বুঝিয়ে লেখ।

উত্তর: সঞ্চয়ের অভ্যাস মানুষের অন্যতম গুণ। সঞ্চয় অপচয় রোধ করে। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং ভবিষ্যতের আর্থিক অনিশ্চয়তা থেকে মুক্তি দেয় এবং জীবনের গতিকে স্বাচ্ছন্দ্যময় করে। এ সুঅভ্যাস আয়ের উৎস হিসেবে কাজ করে।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

'সঞ্চয় অপচয় হ্রাস করে'- বুঝিয়ে লেখ।

উদ্দীপক

সেলিম সাহেব প্রতিষ্ঠান থেকে যে অর্থ পায় তার কিছু অংশ প্রতি মাসে সঞ্চয়ী হিসাবে জমা রাখেন। অন্যদিকে, সেলিম সাহেবের স্ত্রী শাহিদা বেগম সঞ্চয়কৃত অর্থ এমন এক জায়গায় বিনিয়োগ করেন, যা দিয়ে প্রতি মাসে মুনাফা পাওয়া যাবে।

Dhaka · 2023

উত্তর

সরকারি নিয়মের আওতাধীন বা নিয়োগকারী নিয়ন্ত্রণাধীনে সঞ্চয় প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে বাধ্যতামূলক সঞ্চয় বলে।

উত্তর

সঞ্চয়ের অভ্যাস মানুষের অন্যতম গুণ। সঞ্চয় অপচয় রোধ করে। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং ভবিষ্যতের আর্থিক অনিশ্চয়তা থেকে মুক্তি দেয় এবং জীবনের গতিকে স্বাচ্ছন্দ্যময় করে। এ সুঅভ্যাস আয়ের উৎস হিসেবে কাজ করে।

উত্তর

উদ্দীপকে সেলিম সাহেবের অর্থ জমা রাখার বিষয়টি স্বেচ্ছামূলক সঞ্চয়ে অন্তর্ভুক্ত।মানুষের জীবনে নানা রকম নিরাপত্তার প্রয়োজন হয়, যার মধ্যে অন্যতম হলো আর্থিক নিরাপত্তা। আর্থিক নিরাপত্তার অন্যতম মাধ্যম হলো সঞ্চয়। সঞ্চয়ের একটি প্রকার হলো স্বেচ্ছামূলক সঞ্চয়। স্বেচ্ছামূলক সঞ্চয়ের আবার নানা মাধ্যম রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ব্যাংকের মাধ্যমে সঞ্চয়। আর ব্যাংকে অর্থ সঞ্চয়ের তিনটি পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটি হলো সঞ্চয়ী হিসাব। সাধারণত সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে যে হিসাব খোলা হয় তাকে সঞ্চয়ী হিসাব বলে। নিয়ম অনুযায়ী সঞ্চয়ী হিসাব ব্যাংক চলাকালীন সময়ে যতবার খুশি জমা দেওয়া যায়। তবে বিশেষ অনুমতি ছাড়া সপ্তাহে দুৰারের বেশি টাকা তোলা যায় না। উদ্দীপকের সেলিম সাহেব প্রতিষ্ঠান থেকে যে অর্থ পায় তার কিছু অংশ প্রতি মাসে সঞ্চয়ী হিসাবে জমা রাখেন, যা স্বেচ্ছামূলক সঞ্চয়ের অন্তর্ভুক্ত।সুতরাং বলা যায়, উদ্দীপকে সেলিম সাহেবের অর্থ জমা রাখার বিষয়টি স্বেচ্ছামূলক সঞ্চয়ের অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকে শাহিদা বেগম মেয়াদি হিসাবে অর্থ বিনিয়োগ করেন, যা ঝুঁকিমুক্ত।নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য ব্যাংকে এককালীন টাকা জমা দিয়ে যে হিসাব খোলা হয়, তাকে মেয়াদি হিসাব বলে। নির্দিষ্ট মেয়াদ শেষহওয়ার আগে এই হিসাবের টাকা উত্তোলন করা যায় না। তবে প্রয়োজন হলে জমা টাকার শতকরা ৮০% লোন হিসাবে নেওয়া যায়, যা পরবর্তীতে লাভসহ শোধ করতে হয়। এ হিসাবে নির্দিষ্ট অর্থ নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে আমানত রাখা হয় এবং এর জন্য নির্ধারিত মুনাফা পাওযা যায়। কম দিনের মেয়াদে অর্থ বিনিয়োগ করলে কম মুনাফা এবং বেশি দিনের মেয়াদে অর্থ বিনিয়োগ করলে বেশি মুনাফা লাভ করা যায়। উদ্দীপকে সেলিম সাহেবের স্ত্রী শাহিদা বেগম ও তার সঞ্চয়কৃত অর্থ মেয়াদি হিসাবে বিনিয়োগ করেন, যা দিয়ে তিনি প্রতি মাসে নির্দিষ্ট মুনাফা লাভ করবেন। তার এই বিনিয়োগের ক্ষেত্রে। অর্থ লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নাই।সুতরাং বলা যায়, শাহিদা বেগমের বিনিয়োগটি ঝুঁকিমুক্ত।
HSCHome Science 1st PaperDhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।