শেয়ারFacebookWhatsApp

সঞ্চয়ের সংজ্ঞা দাও।

উত্তর: আয়ের যে অংশ বর্তমান ভোগে ব্যবহৃত না হয়ে ভবিষ্যতের প্রয়োজন ও চাহিদা পূরণের জন্য রাখা হয় তাকে সঞ্চয় বলে।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

সঞ্চয়ের সংজ্ঞা দাও।

উদ্দীপক

তানিয়া জামান একজন সরকারি চাকরিজীবী। তিনি তার ছোট বোন মনিকাকে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে উৎসাহিত করেন। তিনি বলেন, "আমার বেতনের একটি নির্ধারিত অংশ শতকরা হারে জমা হয়। তুমি প্রয়োজনে ডাকঘরে বা ব্যাংকে সঞ্চয় করতে পার।" মনিকা তার বোনের কথামতো ব্যাংকে অর্থ সঞ্চয় করল।

Dhaka · 2022

উত্তর

আয়ের যে অংশ বর্তমান ভোগে ব্যবহৃত না হয়ে ভবিষ্যতের প্রয়োজন ও চাহিদা পূরণের জন্য রাখা হয় তাকে সঞ্চয় বলে।

উত্তর

অর্থ সঞ্চয় করার অন্যতম একটি উপায় হলো বিমা পলিসি। সাধারণত আজীবন বিমা এবং সাধারণ মেয়াদি বিমা এ দু'ধরনের বিমা পলিসি গ্রহণ করা যায়। আজীবন বিমা পারিবারিক নিরাপত্তার জন্য করা হয়। বিমাকারীর মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি এ অর্থ পায় সাধারণ মেয়াদি বিমা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়। এই বিমা ১০. ১৫ ও ৩০. বছর মেয়াদি হয়। এভাবেই বিমা পলিসি অর্থনৈতিক নিরাপত্তা দেয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখকৃত তানিয়া জামানের সঞ্চয় বাধ্যতামূলক সঞ্চয়কে নির্দেশ করে।বাধ্যতামূলক সঞ্চয় সরকারি নিয়মের আওতাধীন বা নিয়োগকারীর নিয়ন্ত্রণাধীন হয়ে থাকে। ভবিষ্যৎ তহবিল, পেনশন, কল্যাণ তহবিল, যৌথ বিমা তহবিল, গ্র্যাচুইটি ইত্যাদি হলো বাধ্যতামূলক সঞ্চয়।উদ্দীপকে তানিয়া জামান একজন সরকারি চাকুরিজীবী। তার বেতনের একটি নির্ধারিত অংশ শতকরা হারে জমা রাখা হয়। তানিয়ার জামানের এ সঞ্চয় পদ্ধতি বাধ্যতামূলক সঞ্চয়ের ভবিষ্যত তহবিল বা জিপি ফান্ডের আওতাভুক্ত। সাধারণত ভবিষ্যত তহবিলে কোনো চাকরিজীবী বা প্রতিষ্ঠানের কর্মী তার মূল বেতনের একটি নির্ধারিত অংশ শতকরা হারে জমা রাখে। এই অর্থ সরকারিভাবে বা প্রতিষ্ঠানে লগ্নিকৃত হয় বলে তা চক্রবৃদ্ধি হারে সুদসহ ক্রমশ বাড়তে থাকে। জরুরি প্রয়োজনে এই ফান্ড থেকে ঋণ গ্রহণ করা যায়। এই ঋণ কয়েকটি কিস্তিতে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হয়। একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার প্রতি মাসে মূল বেতনের ৮% টাকা ভবিষ্যত তহবিলে চাঁদা প্রদান বাধ্যতামূলক। সুতরাং বলা যায়, একজন সরকারি চাকরিজীবী হিসেবে উদ্দীপকের তানিয়া জামানের সঞ্চয় বাধ্যতামূলক সঞ্চয়ের অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকে তানিয়া জামানের সঞ্চয় ও মনিকার সঞ্চয়ের ধরনের ভিন্নতা বিদ্যমান রয়েছে। কারণ তানিয়া জামান একজন সরকারি চাকরিজীবী। প্রতি মাসে তার মূল বেতনের নির্দিষ্ট যে অংশ কেটে রাখা হয় তা হলো বাধ্যতামূলক সঞ্চয়। অন্যদিকে, মনিকা নিজের ইচ্ছায় ব্যাংকে যে পরিমাণ অর্থ সঞ্চয় করে তা হলো স্বেচ্ছামূলক সঞ্চয়। বাধ্যতামূলক সঞ্চয় সরকারি নিয়মের আওতাধীন বা নিয়োগকারীর নিয়ন্ত্রণাধীন হয়ে থাকে। সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানে আজকাল এ বাধ্যতামূলক সঞ্চয়ের প্রচলন রয়েছে। ভবিষ্যৎ তহবিলের জন্য নিয়োগকর্তার কাছে কোনো চাকরিজীবী বা প্রতিষ্ঠানের কর্মী তার মূল বেতনের একটি নির্ধারিত অংশ শতকরা হার হিসাবে জমা রাখে। এ অর্থ সরকারিভাবে বা প্রতিষ্ঠানে লগ্নিকৃত ধরা হয় বলে তা চক্রবৃদ্ধি হারে সুদসহ ক্রমশ বাড়তে থাকে। জরুরি প্রয়োজনে এ ফান্ড থেকে ঋণ গ্রহণ করা যায়। একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার প্রতি মাসে মূল বেতনের ৮% টাকা ভবিষ্যৎ তহবিলে চাঁদা হিসেবে প্রদান বাধ্যতামূলক। অপরদিকে ঐচ্ছিক বা স্বেচ্ছামূলক সঞ্চয়ের অনেক মাধ্যম রয়েছে। সাধারণত ব্যাংক, ডাকঘর ও বিমা প্রতিষ্ঠানে অর্থ গচ্ছিত রেখে বা জাতীয় সঞ্চয়পত্র ও শেয়ার ক্রয়ের মাধ্যমে অর্থ সঞ্চয় ও মুনাফা লাভ করা যায়। কোনো ব্যক্তি এই উপায় বা মাধ্যমে নিজের পছন্দ বা ইচ্ছামতো নির্বাচন করে অর্থ সঞ্চয় করে থাকে।সুতরাং উপরে বর্ণিত কারণগুলোর জন্য তানিয়া জামানের সঞ্চয় ও মনিকার সঞ্চয়ের ধরনে ভিন্নতা লক্ষ করা যায়।
HSCHome Science 1st PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।