উদ্দীপকের জামান সাহেবের সর্বশেষ উক্তি হচ্ছে, 'সঞ্চয়ই আমার দুর্দিনের বন্ধু'। নিচে জামান সাহেবের এ উক্তিটির আলোকে সঞ্চয়ের প্রয়োজনীয়তা বিস্তারিত আলোচনা করা হলো-১. 'আয়ের উৎস হিসেবে কাজ করে ব্যাংক: সঞ্চয় ব্যুরো ও জিপি ফান্ডে সঞ্চিত অর্থ আয়ের উৎস হিসেবে কাজ করে। এসব মাধ্যমে জমানো টাকার ওপর নির্ধারিত হারে বাৎসরিক বা মাসিক মুনাফা পাওয়া যায়।২. বৃদ্ধ বয়সের আর্থিক নিশ্চয়তা বিধান: সঞ্চয় বৃদ্ধ বয়সে উপার্জনের হাতিয়ার হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ। পরিবারে যিনি প্রধান, তার চাকরি থেকে অবসর গ্রহণের পর আয় কমে যায়। এসব ক্ষেত্রে একমাত্র সঞ্চয়ই পারে উল্লিখিত অবস্থা থেকে পরিবারকে রক্ষা ও আর্থিক নিশ্চয়তা প্রদান করতে।৩. শারীরিক অসুস্থতার সময় সহায়তা: শারীরিক অসুস্থতার সময় সঞ্চিত অর্থ বিভিন্নভাবে সাহায্য করে। পরিবারের সদস্যদের অসুস্থতার জন্য অনেক সময় বড় ধরনের অর্থ ব্যয়ের সম্মুখীন হতে হয়। এসব ক্ষেত্রে সঞ্চিত অর্থই কেবল আর্থিক নিরাপত্তা দিতে পারে।৪. বিপর্যয় ও দুর্দিনের সহায়ক: পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির হঠাৎ মৃত্যু, ব্যবসায় লোকসান, চাকরি থেকে ছাঁটাই, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি অবস্থা মানুষের জীবনে বিপর্যয় বা দুর্দিন নিয়ে আসে। এ বিপর্যয় বা দুর্দিনে একমাত্র সঞ্চয়ই মানুষের, অর্থনৈতিক নিশ্চয়তা বিধান করে থাকে।৫. উচ্চশিক্ষা, বিবাহ ও পারিবারিক অন্যান্য ব্যয়ের সহায়ক: বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় উঁচু পর্যায়ে শিক্ষা প্রদান করতে এবং সন্তানের বিবাহ ও অন্যান্য পারিবারিক ব্যয়ের সঞ্চয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।৬. সুঅভ্যাস গঠিত হয়: সঞ্চয়ের অভ্যাস মানুষের অন্যতম গুণ। এটি অপচয় রোধ করে। সঞ্চয়ের সুঅভ্যাস আয়ের উৎস হিসেবে কাজ করে।৭. জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে: পরিবারের সঞ্চিত অর্থ 'জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। ব্যাংকে সঞ্চিত অর্থ হতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, কলকারখানা নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে ঋণপ্রদান করে জাতীয় অর্থনীতিকে ত্বরান্বিত ও সমৃদ্ধ করা সম্ভব।