জাতীয় উন্নয়নে আমিনার সঞ্চয় কীভাবে ভূমিকা রাখবে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জাতীয় উন্নয়নে আমিনা সঞ্চয় বিশেষ ভূমিকা রাখবে। উদ্দীপক হতে আমরা জানতে পারি, আমিনা প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে জমা করে। এ ধরনের সঞ্চয় সাধারণত দীর্ঘমেয়াদি হয়। যাকে Fixed Deposit বা স্থির সঞ্চয় বলে।Fixed Deposit-এর তহবিল দ্বারা মূলধন গঠন করে বিভিন্নভাবে ব্যাংক বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে। ফলে বিভিন্ন শিল্প কারখানা, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। এতে ব্যাপক কর্মসংস্থান হয়। বেকারত্ব দূর হয়, দারিদ্র্য ঘুচে যায়, অর্থনীতিতে গতিশীলতা তৈরি হয়। কলকারখানায় উৎপাদিত পণ্য দেশীয় চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা যায়। এতে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। ফলে জাতীয় জীবনে ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি সাধিত হয়। এভাবে স্থায়ী আমানত জাতীয় উন্নয়নে ভূমিকা রাখে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
জাতীয় উন্নয়নে আমিনার সঞ্চয় কীভাবে ভূমিকা রাখবে উদ্দীপকের আলোকে বিশ্…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর