সঞ্চয় না থাকার কারণেই আলী সাহেব দুর্দিনে মানসিক চাপ অনুভব করছেন- বক্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: সঞ্চয় না থাকার কারণেই উদ্দীপকের আলী সাহেবকে দুর্দিনে অর্থ ধার করতে হচ্ছে একারণে তিনি মানসিক চাপ অনুভব করছেন।সঞ্চয় বলতে বোঝায় আয়ের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রেখে ভবিষ্যতে ব্যবহারের জন্য কিছু অর্থ তুলে রাখা। সঞ্চয় মানুষের ভবিষ্যৎ অর্থনৈতিক নিশ্চয়তা বিধান করে। বিপর্যয় বা দুর্দিনে সঞ্চয়ই পারে মানুষের অর্থনৈতিক নিশ্চয়তা বিধান করে মানসিক চাপ থেকে মুক্তি দিতে। আলী সাহেবের সঞ্চয় না থাকার কারণেই তিনি মানসিক চাপের শিকার হচ্ছেন। ছেলেকে নিয়ে টানা সাত দিন হাসপাতালে দৌড়াদৌড়ির কারণে আলী সাহেবের ব্যবসায়ে ক্ষতি হয়। এ অবস্থায় সংসারের খরচ সামলাতে তাকে আর্থিক সংকটের সম্মুখীন হতে হচ্ছে। আর এজন্য তাকে বিভিন্ন জায়গা থেকে অর্থ ধার করতে হচ্ছে। ব্যবসায়ের লোকসান, আর্থিক অনটন এবং সর্বোপরি অর্থ ধার করে আনার দরুন তিনি মানসিক চাপ অনুভব করছেন। তার এরূপ বিপর্যয় বা দুর্দিনে মানসিক চাপ কমাতে পারত কেবল সঞ্চিত অর্থ। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির হঠাৎ মৃত্যু, 'ব্যবসায় লোকসান, 'চাকরি থেকে ছাঁটাই, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি অবস্থা মানুষের জীবনে বিপর্যয় নিয়ে আসে। এ বিপর্যয় বা দুর্দিনে একমাত্র সঞ্চয়ই পারে মানুষের অর্থনৈতিক নিশ্চয়তা বিধান করে মানসিক চাপ থেকে মুক্তি দিতে। তাই বলা যায়, সঞ্চয় না থাকার কারণেই উদ্দীপকের আলী সাহেবকে মানসিক চাপ অনুভব করতে হচ্ছে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
সঞ্চয় না থাকার কারণেই আলী সাহেব দুর্দিনে মানসিক চাপ অনুভব করছেন- বক…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর