আদিল সাহেব তার বিমার মাধ্যমে কোন ধরনের সুবিধা পাবেন? ব্যাখ্যা কর।
উত্তর: আদিল সাহেব তার বিমার মাধ্যমে আর্থিক দিক দিয়ে নানা ধরনের সুবিধা পাবেন।ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সঞ্চয় করা গুরুত্বপূর্ণ। সঞ্চয় বাধ্যতামূলকভাবে করা যায়, আবার স্বেচ্ছামূলকভাবেও করা যায়। স্বেচ্ছামূলক সঞ্চয়ে পরিবার তার ইচ্ছামতো মাধ্যম ব্যবহার করে। অর্থ সঞ্চয় করতে পারে। উদ্দীপকের আদিল সাহেব যে মাধ্যম ব্যবহার করে অর্থ সঞ্চয় করছেন তা স্বেচ্ছামূলক সঞ্চয়ের বিমা ধরনের অন্তর্গত। আদিল সাহেব ডাক জীবনবিমায় স্বেচ্ছায়ই অর্থ সঞ্চিত রাখেন। এ বিমার মাধ্যমে তিনি নানা ধরনের সুবিধা পাবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে- ১. আয়কর রিবেট পাওয়া, ২. প্রিমিয়ামের হার কম হলেও বোনাসের পরিমাণ বেশি হওয়া, ৩. ঝুঁকির শতভাগ নিরাপত্তা প্রাপ্তি, ৪. আকস্মিক মৃত্যু ও চির অক্ষমতার মঙ্গল বিধানজনিত নিশ্চয়তা, ৫. ডাক্তারি পরীক্ষা ছাড়া পলিসি ইত্যাদি। ডাক জীবন বিমায় এ ধরনের সুবিধাগুলো পাওয়া যায়। উদ্দীপকের আদিল সাহেবও ডাক জীবন বিমায় অর্থ সঞ্চয় করে রাখায় তিনি উক্ত বিমায় প্রদত্ত আর্থিক সুবিধাসমূহ পাবেন। এসব সুবিধার দিকগুলো বিবেচনা করেই আদিল সাহেব স্বেচ্ছামূলক সঞ্চয়ের মাধ্যম হিসেবে উক্ত বিমাকে বেছে নিয়েছেন।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
আদিল সাহেব তার বিমার মাধ্যমে কোন ধরনের সুবিধা পাবেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর