আলী সাহেবের বর্তমান পরিস্থিতিতে সঞ্চয় কীভাবে সাহায্য করতে পারত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলী সাহেবের বর্তমান পরিস্থিতিতে সঞ্চয় অর্থনৈতিক নিশ্চয়তা বিধান সাহায্য করতে পারত।সঞ্চয়ের প্রয়োজনীয়তা হলো ভবিষ্যতের নিরাপত্তা বিধান করা এবং অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করা। সঞ্চয় মানুষকে নানাভাবে সাহায্য করে থাকে। বিশেষত বিপর্যয় বা দুর্দিনে মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বিধান করতে সঞ্চয়ের কোনো বিকল্প নেই। উদ্দীপকের আলী সাহেবের সঞ্চয় না থাকার কারণেই তিনি বিপদের সম্মুখীন হয়েছেন। ছেলেকে নিয়ে টানা সাতদিন হাসপাতালে থাকার কারণে তার ব্যবসায়ে লোকসান হয়। তার এমন বিপদের দিনে সঞ্চয়ই তাকে সাহায্য করতে পারত। মানুষের জীবনে বিপর্যয় যেকোনো সময়ই আসতে পারে। এ সময় পরিস্থিতি মোকাবিলায় একমাত্র সঞ্চয়ই সাহায্য করতে পারে। এ ধরনের সমস্যায় সঞ্চিত অর্থ মানুষের অর্থনৈতিক নিশ্চয়তা বিধান করে এবং মানসিক চাপ থেকে মুক্তি দেয়। আলী সাহেবের সঞ্চিত অর্থ না থাকার কারণেই তাকে অর্থ ধার করতে হচ্ছে। তাই বলা যায়, আলী সাহেবের দুর্দিনে সঞ্চয়ই আর্থিক নিরাপত্তা বিধান করে সাহায্য করতে পারত।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
আলী সাহেবের বর্তমান পরিস্থিতিতে সঞ্চয় কীভাবে সাহায্য করতে পারত? ব্য…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর