উদ্দীপকে শাহিদা বেগমের বিনিয়োগ কি ঝুঁকিমুক্ত? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে শাহিদা বেগম মেয়াদি হিসাবে অর্থ বিনিয়োগ করেন, যা ঝুঁকিমুক্ত।নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য ব্যাংকে এককালীন টাকা জমা দিয়ে যে হিসাব খোলা হয়, তাকে মেয়াদি হিসাব বলে। নির্দিষ্ট মেয়াদ শেষহওয়ার আগে এই হিসাবের টাকা উত্তোলন করা যায় না। তবে প্রয়োজন হলে জমা টাকার শতকরা ৮০% লোন হিসাবে নেওয়া যায়, যা পরবর্তীতে লাভসহ শোধ করতে হয়। এ হিসাবে নির্দিষ্ট অর্থ নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে আমানত রাখা হয় এবং এর জন্য নির্ধারিত মুনাফা পাওযা যায়। কম দিনের মেয়াদে অর্থ বিনিয়োগ করলে কম মুনাফা এবং বেশি দিনের মেয়াদে অর্থ বিনিয়োগ করলে বেশি মুনাফা লাভ করা যায়। উদ্দীপকে সেলিম সাহেবের স্ত্রী শাহিদা বেগম ও তার সঞ্চয়কৃত অর্থ মেয়াদি হিসাবে বিনিয়োগ করেন, যা দিয়ে তিনি প্রতি মাসে নির্দিষ্ট মুনাফা লাভ করবেন। তার এই বিনিয়োগের ক্ষেত্রে। অর্থ লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নাই।সুতরাং বলা যায়, শাহিদা বেগমের বিনিয়োগটি ঝুঁকিমুক্ত।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শাহিদা বেগমের বিনিয়োগ কি ঝুঁকিমুক্ত? তোমার মতামতের সপক্ষে …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর