জামান সাহেবের সঞ্চিত অর্থ বিনিয়োগ করার কৌশল ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জামান সাহেবের প্রতি মাসে সংসার খরচ থেকে অর্থ সঞ্চয় করে। সঞ্চিত অর্থ বিনিয়োগের কারণে কয়েক বছর পর সঞ্চিত অর্থের পরিমাণ অনেকগুণ বেড়ে যায়।অর্থ বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিনিয়োগের মূল উদ্দেশ্যই হলো মূলধন ব্যবহার করে অর্থ বাড়ানো। নিচে বিনিয়োগ করার কৌশল বর্ণনা করা হলো-⦿ উদ্দীপকে জামান সাহেবের বিনিয়োগকৃত প্রতিষ্ঠানের সুনাম, বিশ্বস্ততা, সরকারি অনুমোদন, বর্তমান ও অতীত অবস্থা, মুনাফার হার ইত্যাদি বিবেচনা করতে হবে।⦿ বিনিয়োগের ঝুঁকি আছে কিনা তাকে তা খেয়াল রাখতে হবে।⦿ বিভিন্ন প্রকার বিনিয়োগের সুবিধা-অসুবিধা বিবেচনা করে বিনিয়োগ করতে হবে। তা না হলে নানা সংকটের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে।⦿ জমি বা বাড়ি নির্মাণে বিনিয়োগের ক্ষেত্রে জমির প্রকৃতি ও পরবর্তীকালে বিক্রয় করলে কী পরিমাণ লাভ পাওয়া যাবে এবংবাড়ি নির্মাণের পর ভাড়া প্রদান করলে কী পরিমাণ অর্থ পাওয়া যাবে, তা বিবেচনা করতে হবে। শহরাঞ্চলে জমি ও বাড়ি ভাড়া উভয়ই দাম অনেক। মফস্বলে বাড়ি নির্মাণ খরচ শহরাঞ্চলের মতোই, কিন্তু বাড়ি ভাড়া কম।আকস্মিক বা হঠাৎ অর্থের প্রয়োজন হলে বিনিয়োগকৃত 'অর্থ ফেরত পাওয়া যাবে কিনা তাও বিবেচনায় রাখতে হবে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
জামান সাহেবের সঞ্চিত অর্থ বিনিয়োগ করার কৌশল ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর