উদ্দীপকে সেলিম সাহেবের অর্থ জমা রাখার বিষয়টি কোন সঞ্চয়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সেলিম সাহেবের অর্থ জমা রাখার বিষয়টি স্বেচ্ছামূলক সঞ্চয়ে অন্তর্ভুক্ত।মানুষের জীবনে নানা রকম নিরাপত্তার প্রয়োজন হয়, যার মধ্যে অন্যতম হলো আর্থিক নিরাপত্তা। আর্থিক নিরাপত্তার অন্যতম মাধ্যম হলো সঞ্চয়। সঞ্চয়ের একটি প্রকার হলো স্বেচ্ছামূলক সঞ্চয়। স্বেচ্ছামূলক সঞ্চয়ের আবার নানা মাধ্যম রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ব্যাংকের মাধ্যমে সঞ্চয়। আর ব্যাংকে অর্থ সঞ্চয়ের তিনটি পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটি হলো সঞ্চয়ী হিসাব। সাধারণত সঞ্চয়ের উদ্দেশ্যে ব্যাংকে যে হিসাব খোলা হয় তাকে সঞ্চয়ী হিসাব বলে। নিয়ম অনুযায়ী সঞ্চয়ী হিসাব ব্যাংক চলাকালীন সময়ে যতবার খুশি জমা দেওয়া যায়। তবে বিশেষ অনুমতি ছাড়া সপ্তাহে দুৰারের বেশি টাকা তোলা যায় না। উদ্দীপকের সেলিম সাহেব প্রতিষ্ঠান থেকে যে অর্থ পায় তার কিছু অংশ প্রতি মাসে সঞ্চয়ী হিসাবে জমা রাখেন, যা স্বেচ্ছামূলক সঞ্চয়ের অন্তর্ভুক্ত।সুতরাং বলা যায়, উদ্দীপকে সেলিম সাহেবের অর্থ জমা রাখার বিষয়টি স্বেচ্ছামূলক সঞ্চয়ের অন্তর্ভুক্ত।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সেলিম সাহেবের অর্থ জমা রাখার বিষয়টি কোন সঞ্চয়ের অন্তর্ভুক্…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর