দৃশ্যকল্প-১-এ উল্লিখিত লতিফের বিনিয়োগটি কি ঝুঁকিপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: হ্যাঁ, দৃশ্যকল্প-১-এ উল্লিখিত লতিফের বিনিয়োগটি ঝুঁকিপূর্ণ।যেকোনো অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারী তার আসল টাকা হতে কিছু লাভ করার জন্য বেশি আগ্রহী থাকে। বিনিয়োগের নানা প্রকারভেদ রয়েছে। এর মধ্যে শেয়ারে অর্থ বিনিয়োগে ঝুঁকি রয়েছে। উদ্দীপকে, দৃশ্যকল্প-১ এর লতিফ রেনেটা কোম্পানির কিছু সার্টিফিকেট ক্রয় করে অর্থ বিনিয়োগ করে। তার এ শেয়ারে অর্থ বিনিয়োগ করার বেশ ঝুঁকি রয়েছে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন মূল্যমানের শেয়ার সার্টিফিকেট বাজারে ছাড়ে। এ সার্টিফিকেট ক্রয় করে অর্থ বিনিয়োগ করা যায়। এতে বিনিয়োগকারী মালিক বা অংদার হিসেবে বিবেচিত হয়। এর কোনো মেয়াদপূর্তি না থাকলেও ঝুঁকি আছে। শেয়ারের দাম যদি বৃদ্ধি পায়, তবে শেয়ার সার্টিফিকেটে বিনিয়োগকারী ব্যক্তি লাভবান হন। তবে দাম হ্রাস পেলে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন। এ কারণে শেয়ারে অর্থ বিনিয়োগ করতে হয় অনেকটা ঝুঁকি নিয়েই। তাই বলা যায়, লতিফের বিনিয়োগটি ঝুঁকিপূর্ণ।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এ উল্লিখিত লতিফের বিনিয়োগটি কি ঝুঁকিপূর্ণ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর