শেয়ারFacebookWhatsApp

অয়ন তার বাবার পরামর্শটি গ্রহণ করলে কীভাবে উপকৃত হবে? মূল্যায়ন কর।

উত্তর: আয়ের যে অংশ ভবিষ্যতের প্রয়োজনের জন্য রেখে দেওয়া হয় তাকে সঞ্চয় বলে।অয়নকে তার বাবা অর্থ সঞ্চয় করার পরামর্শ দিয়েছিলেন। সঞ্চয় মানুষের একটি অন্যতম গুণ। সঞ্জয় করতে হলে আয় বাড়াতে হবে, ব্যয় কমাতে হবে। অয়ন তার বাবার পরামর্শ অনুযায়ী কাজ করলে যেভাবে উপকৃত হবে তা নিচে দেওয়া হলো-১. 'যেকোনো সময়, যেকোনো বয়সে মানুষ অসুস্থ হতে পারে। যেকোনো স্বাস্থ্যগত অক্ষমতার সময় সঞ্চয় অয়নকে আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করবে।২. বৃদ্ধ বয়সে সঞ্চয়ের অর্থ এমনভাবে আমানত রাখতে পারবে যাতে এর মাসিক সুদ থেকে সংসার খরচ অনায়াসে চালাতে পারে। অর্থাৎ জমানো অর্থ বৃদ্ধ বয়সে আয়ের একটি উৎস হিসেবে কাজ করবে।৩. মানুষের জীবনে যেকোনো সময় যেকোনো ধরনের বিপদ বা বিপর্যয় আসতে পারে। সঞ্চিত অর্থ বৃদ্ধ এ সকল বিপর্যয় ও দুর্দিনের সহায়ক হিসেবে আবির্ভূত হবে।৪. উচ্চশিক্ষা, বিবাহ ও পারিবারিক অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে সঞ্চিত অর্থ তাকে নিশ্চয়তা প্রদান করবে।৫. অয়নের ভবিষ্যতে নিজের বাড়ি তৈরি করতে চাইলে সঞ্চিত অর্থ তাকে সহায়তা করতে পারে।৬. সঞ্চয়ের মাধ্যমে সে যেকোনো ক্ষেত্রে মিতব্যয়ী হতে শিখবে। ফলে সম্পদের অপচয় রোধ করে ভালো অভ্যাসের অধিকারী হতে পারবে।৭. অনিশ্চিত ভবিষ্যতে নিশ্চয়তা প্রদানকারী হিসেবে সঞ্চয় মানুষকে দুশ্চিন্তামুক্ত রাখে।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সঞ্চয় দ্বারা শুধু অয়ন ও তার পরিবারই উপকৃত হবে না, বরং সমগ্র জাতি উপকৃত হবে। সঞ্চয় জাতীয় ও পারিবারিক জীবনকে সমৃদ্ধ করে।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

অয়ন তার বাবার পরামর্শটি গ্রহণ করলে কীভাবে উপকৃত হবে? মূল্যায়ন কর।

উদ্দীপক

অয়ন পড়াশোনা শেষ করে একটি স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে যোগদান করেছে। তার চাকরির মেয়াদ এক মাস না হতেই তার বাবা তাকে অর্থ সঞ্চয়ের জন্য ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলতে বললে, সে বিরক্ত হয়ে মায়ের কাছে অভিযোগ করে। মা তাকে বুঝিয়ে বললে সে সঞ্চয়ের গুরুত্ব মূল্যায়ন করে এবং ব্যাংকের মাধ্যমে সঞ্চয় করা শুরু করে।

ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2023

উত্তর

ব্যাংক এবং কোনো কোনো স্বায়ত্তশায়িত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারিগণ একসাথে চাকরির শেষ মাসের মূল বেতনের উল্লেখযোগ্য যে পরিমাণ টাকা পেয়ে থাকে তাই-ই গ্র্যাচুইটি।

উত্তর

পেনশন এক ধরনের বাধ্যতামূলক সঞ্চয়। পেনশনকে কর্মমূল্যও বলে। পেনশনের জন্য সরকারি কর্মচারী ও কর্মকর্তাকে কোনো অর্থ জমা রাখতে হয় না। তবে পূর্ণ পেনশন পেতে একজন কর্মচারীকে অবশ্যই প্রথম নিয়োগের তারিখ হতে চাকরির শেষ অবধি কিংবা ২৫ বৎসর চাকরির মেয়াদ উত্তীর্ণ করতে হবে।

উত্তর

অয়ন সঞ্চয়ের ক্ষেত্রে স্বেচ্ছামূলক সঞ্চয় প্রক্রিয়া অনুসরণ করেছে। নিজের ইচ্ছায় ব্যাংক, ডাকঘর, জীবন বিমা, সাধারণ বিমা ইত্যাদির মাধমে যা জমা করা হয় তাই স্বেচ্ছামূলক সঞ্চয়। স্বেচ্ছামূলক সঞ্চয় নানা রকম হতে পারে। সঞ্চয়ের মধ্যে স্বেচ্ছামূলক সঞ্চয় অন্যতম। এটি কয়েক ধরনের হতে পারে। কোনো পরিবার এই উপায় বা মাধ্যম নিজেদের পছন্দমতো বা ইচ্ছেমতো নির্বাচন করে। সঞ্চয় পারিবারিক নিরাপত্তা আনে এবং পরিবারের সদস্যদের ভবিষ্যতের চাহিদা পূরণে সাহায্য করতে পারে। স্বেচ্ছামূলক সঞ্চয়ের অনেকগুলো মাধ্যম আছে। যেমন- ব্যাংকের মাধ্যমে সঞ্চয়, ডাকঘরে সঞ্চয়, বিমা ও সঞ্চয়পত্র ক্রয়। এক্ষেত্রে চলতি, সঞ্চয়ী ও স্থির জমার হিসাব রয়েছে। ব্যাংকে সঞ্চয়ের ক্ষেত্রে এ তিন পদ্ধতির যেকোনো একটি হিসাবে অর্থ ব্যাংকে গচ্ছিত রাখলে মুনাফা লাভ করা যায়। এছাড়া আছে ডাকঘর সঞ্চয় পদ্ধতি। এ পদ্ধতিতে টাকা জমা রাখা হয়। যথা- সাধারণ হিসাব, মেয়াদি হিসাব ও বোনাস হিসাব। স্বেচ্ছামূলক সঞ্চয়ের আরেকটি মাধ্যম হলো বিমা স্কিম। এর মধ্যে রয়েছে আজীবন বিমা ও সাধারণ মেয়াদি বিমা। এছাড়া জাতীয় সঞ্চয়পত্র অর্থ সঞ্চয়ের একটি নির্ভরযোগ্য মাধ্যম। এটি বিভিন্ন ধরনের হয়। যেমন- পাঁচ বছর মেয়াদি, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, ডাক জীবন বিমা বাংলাদেশ প্রাইজবন্ড ইত্যাদি। স্বেচ্ছামূলক সঞ্চয়ের মধ্যে শেয়ার অন্যতম। শেয়ার ক্রয় করে অর্থ সঞ্চয় করা যায়। অয়ন এসব স্বেচ্ছামূলক সঞ্চয়ের যেকোনো একটি বা একাধিক উপায়ে সঞ্চয় করতে পারে। তাই বলা যায়, অয়নের সঞ্চয় কয়েক ধরনের হতে পারে।

উত্তর

আয়ের যে অংশ ভবিষ্যতের প্রয়োজনের জন্য রেখে দেওয়া হয় তাকে সঞ্চয় বলে।অয়নকে তার বাবা অর্থ সঞ্চয় করার পরামর্শ দিয়েছিলেন। সঞ্চয় মানুষের একটি অন্যতম গুণ। সঞ্জয় করতে হলে আয় বাড়াতে হবে, ব্যয় কমাতে হবে। অয়ন তার বাবার পরামর্শ অনুযায়ী কাজ করলে যেভাবে উপকৃত হবে তা নিচে দেওয়া হলো-১. 'যেকোনো সময়, যেকোনো বয়সে মানুষ অসুস্থ হতে পারে। যেকোনো স্বাস্থ্যগত অক্ষমতার সময় সঞ্চয় অয়নকে আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করবে।২. বৃদ্ধ বয়সে সঞ্চয়ের অর্থ এমনভাবে আমানত রাখতে পারবে যাতে এর মাসিক সুদ থেকে সংসার খরচ অনায়াসে চালাতে পারে। অর্থাৎ জমানো অর্থ বৃদ্ধ বয়সে আয়ের একটি উৎস হিসেবে কাজ করবে।৩. মানুষের জীবনে যেকোনো সময় যেকোনো ধরনের বিপদ বা বিপর্যয় আসতে পারে। সঞ্চিত অর্থ বৃদ্ধ এ সকল বিপর্যয় ও দুর্দিনের সহায়ক হিসেবে আবির্ভূত হবে।৪. উচ্চশিক্ষা, বিবাহ ও পারিবারিক অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে সঞ্চিত অর্থ তাকে নিশ্চয়তা প্রদান করবে।৫. অয়নের ভবিষ্যতে নিজের বাড়ি তৈরি করতে চাইলে সঞ্চিত অর্থ তাকে সহায়তা করতে পারে।৬. সঞ্চয়ের মাধ্যমে সে যেকোনো ক্ষেত্রে মিতব্যয়ী হতে শিখবে। ফলে সম্পদের অপচয় রোধ করে ভালো অভ্যাসের অধিকারী হতে পারবে।৭. অনিশ্চিত ভবিষ্যতে নিশ্চয়তা প্রদানকারী হিসেবে সঞ্চয় মানুষকে দুশ্চিন্তামুক্ত রাখে।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সঞ্চয় দ্বারা শুধু অয়ন ও তার পরিবারই উপকৃত হবে না, বরং সমগ্র জাতি উপকৃত হবে। সঞ্চয় জাতীয় ও পারিবারিক জীবনকে সমৃদ্ধ করে।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।