শেয়ারFacebookWhatsApp

আদিল সাহেবের বিমা জাতীয় সঞ্চয়পত্রের একটি অংশ মাত্র- মন্তব্যটি ব্যাখ্যা কর।

উত্তর: আদিল সাহেব যে বিমা করেছেন তা জাতীয় সঞ্চয়পত্রের একটি অংশকেই কেবল উপস্থাপন করে।স্বেচ্ছামূলক সঞ্চয় সঞ্চয়ের একটি বিশেষ প্রকার। এর মাধ্যমে পরিবার তার ইচ্ছামতো মাধ্যম বাছাই করে সঞ্চয় করে থাকে। এরূপ একটি মাধ্যম হলো জাতীয় সঞ্চয়পত্র। জাতীয় সঞ্চয়পত্রে বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্র রয়েছে যার মধ্যে একটি হলো ডাক জীবন বিমা। উদ্দীপকের আদিল সাহেব ডাক জীবন বিমায় অর্থ সঞ্চয় করেন। বিভিন্ন সুবিধার দিক বিবেচনা করেই তিনি ডাক জীবন বিমার আজীবন বিমার পলিসিতে প্রতি মাসে ৫০০ টাকা করে জমা দেন। তার এ সঞ্চয়ের মাধ্যমটি জাতীয় সঞ্চয়পত্রের আওতাভুক্ত। বিভিন্ন মেয়াদি জাতীয় সঞ্চয়পত্র অর্থ সঞ্চয়ের একটি নির্ভরযোগ্য মাধ্যম। তবে জাতীয় সঞ্চয়পত্রের আওতাধীন আরও বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্র রয়েছে। এগুলো হলো- পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় ব্যাংক, ডাক জীবন বিমা, বাংলাদেশ প্রাইজবন্ড ইত্যাদি। উদ্দীপকের আদিল সাহেবকে ডাক জীবন বিমায় অর্থ সঞ্চয় করতে দেখা যায়। তার এ মাধ্যমটি জাতীয় সঞ্চয়পত্রের বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্রের একটি অংশ মাত্র। মূলত জাতীয় সঞ্চয়পত্রের আওতা আরও বিস্তৃত। তাই সার্বিক দিক বিবেচনায় আদিল সাহেবের বিমাকে এর একটি অংশ বলা যায় এবং এ প্রেক্ষিতে প্রশ্নের মন্তব্যটি যথার্থ।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

আদিল সাহেবের বিমা জাতীয় সঞ্চয়পত্রের একটি অংশ মাত্র- মন্তব্যটি ব্যাখ…

উদ্দীপক

আদিল সাহেব একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ভবিষ্যতের কথা ভেবে তিনি কিছু অর্থ ডাক জীবন বিমায় সঞ্চয় করেন। তিনি বিভিন্ন সুবিধার কথা বিবেচনা করেই ডাক জীবন বিমায় সঞ্চয়ী হিসাব খুলেন। আজীবন বিমায় তিনি প্রতি মাসে ১০০০/- টাকা করে জমা দেন।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2023

উত্তর

সরকারি কর্মচারী বা কোনো কোনো স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী চাকরির মেয়াদ শেষ হওয়ার পর বেতনের যে নির্দিষ্ট অংশ প্রতি মাসে ভাতা হিসেবে পেয়ে থাকে সেটিই পেনশন।

উত্তর

মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ বা মূলধন ব্যবহার করে কর্মসংস্থান তৈরি ও উৎপাদন কাজ করাকে বিনিয়োগ বলে। বিনিয়েগ সাধারণত দুই প্রকার। যথা- ১. সরকারি খাতে বিনিয়োগ ও ২. বেসরকারি খাতে বিনিয়োগ। সরকারি খাতে বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ। এ ধরনের বিনিয়োগে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। লোকসানের ঝুঁকি খুবই কম থাকে। যদিও এ ধরনের বিনিয়োগে লাভের পরিমাণ কম, তবুও এখানে বিনিয়োগের ঝুঁকি কম।

উত্তর

আদিল সাহেব তার বিমার মাধ্যমে আর্থিক দিক দিয়ে নানা ধরনের সুবিধা পাবেন।ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সঞ্চয় করা গুরুত্বপূর্ণ। সঞ্চয় বাধ্যতামূলকভাবে করা যায়, আবার স্বেচ্ছামূলকভাবেও করা যায়। স্বেচ্ছামূলক সঞ্চয়ে পরিবার তার ইচ্ছামতো মাধ্যম ব্যবহার করে। অর্থ সঞ্চয় করতে পারে। উদ্দীপকের আদিল সাহেব যে মাধ্যম ব্যবহার করে অর্থ সঞ্চয় করছেন তা স্বেচ্ছামূলক সঞ্চয়ের বিমা ধরনের অন্তর্গত। আদিল সাহেব ডাক জীবনবিমায় স্বেচ্ছায়ই অর্থ সঞ্চিত রাখেন। এ বিমার মাধ্যমে তিনি নানা ধরনের সুবিধা পাবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে- ১. আয়কর রিবেট পাওয়া, ২. প্রিমিয়ামের হার কম হলেও বোনাসের পরিমাণ বেশি হওয়া, ৩. ঝুঁকির শতভাগ নিরাপত্তা প্রাপ্তি, ৪. আকস্মিক মৃত্যু ও চির অক্ষমতার মঙ্গল বিধানজনিত নিশ্চয়তা, ৫. ডাক্তারি পরীক্ষা ছাড়া পলিসি ইত্যাদি। ডাক জীবন বিমায় এ ধরনের সুবিধাগুলো পাওয়া যায়। উদ্দীপকের আদিল সাহেবও ডাক জীবন বিমায় অর্থ সঞ্চয় করে রাখায় তিনি উক্ত বিমায় প্রদত্ত আর্থিক সুবিধাসমূহ পাবেন। এসব সুবিধার দিকগুলো বিবেচনা করেই আদিল সাহেব স্বেচ্ছামূলক সঞ্চয়ের মাধ্যম হিসেবে উক্ত বিমাকে বেছে নিয়েছেন।

উত্তর

আদিল সাহেব যে বিমা করেছেন তা জাতীয় সঞ্চয়পত্রের একটি অংশকেই কেবল উপস্থাপন করে।স্বেচ্ছামূলক সঞ্চয় সঞ্চয়ের একটি বিশেষ প্রকার। এর মাধ্যমে পরিবার তার ইচ্ছামতো মাধ্যম বাছাই করে সঞ্চয় করে থাকে। এরূপ একটি মাধ্যম হলো জাতীয় সঞ্চয়পত্র। জাতীয় সঞ্চয়পত্রে বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্র রয়েছে যার মধ্যে একটি হলো ডাক জীবন বিমা। উদ্দীপকের আদিল সাহেব ডাক জীবন বিমায় অর্থ সঞ্চয় করেন। বিভিন্ন সুবিধার দিক বিবেচনা করেই তিনি ডাক জীবন বিমার আজীবন বিমার পলিসিতে প্রতি মাসে ৫০০ টাকা করে জমা দেন। তার এ সঞ্চয়ের মাধ্যমটি জাতীয় সঞ্চয়পত্রের আওতাভুক্ত। বিভিন্ন মেয়াদি জাতীয় সঞ্চয়পত্র অর্থ সঞ্চয়ের একটি নির্ভরযোগ্য মাধ্যম। তবে জাতীয় সঞ্চয়পত্রের আওতাধীন আরও বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্র রয়েছে। এগুলো হলো- পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় ব্যাংক, ডাক জীবন বিমা, বাংলাদেশ প্রাইজবন্ড ইত্যাদি। উদ্দীপকের আদিল সাহেবকে ডাক জীবন বিমায় অর্থ সঞ্চয় করতে দেখা যায়। তার এ মাধ্যমটি জাতীয় সঞ্চয়পত্রের বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্রের একটি অংশ মাত্র। মূলত জাতীয় সঞ্চয়পত্রের আওতা আরও বিস্তৃত। তাই সার্বিক দিক বিবেচনায় আদিল সাহেবের বিমাকে এর একটি অংশ বলা যায় এবং এ প্রেক্ষিতে প্রশ্নের মন্তব্যটি যথার্থ।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।