উদ্দীপকের আলোকে জনাব সাজু এবং তাঁর স্ত্রীর হিসাব সম্পূর্ণ ভিন্নধর্মী- তোমার উত্তরের সপক্ষে যুক্তি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব সাজু সাধারণ হিসাব পদ্ধতিতে এবং তার স্ত্রী মেয়াদি হিসাব পদ্ধতিতে অর্থ জমা করবেন। তাই উদ্দীপকের আলোকে জনাব সাজু এবং তার স্ত্রীর হিসাব সম্পূর্ণ ভিন্নধর্মী এ উক্তিটি যথার্থ। উদ্দীপকের সাজু তরুণ খামারি। তার আয়ের অবশিষ্ট অংশ তিনি ঘরে জমা করতেন। পরবর্তীতে তিনি ব্যাংকে জমা করার সিদ্ধান্ত নিলেন। যেহেতু সাজু যেকোনো পরিমাণ অর্থ জমা করবেন তাই তিনি সাধারণ হিসাব খুলবেন। কেননা সাধারণ হিসাবে মাত্র দুই টাকা দিয়ে হিসাব খোলা যায় এবং যেকোনো পরিমাণ অর্থ জমা রাখা যায়। অন্যদিকে, সাজুর স্ত্রী পৈতৃক সম্পদ থেকে পাওয়া এক লক্ষ টাকা নির্দিষ্ট লাভে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রাখলেন। এক্ষেত্রে তিনি মেয়াদি হিসাব খুলবেন। কেননা এই হিসাবে এক বছর, দুই বছর ও তিন বছর মেয়াদে টাকা খাটানো যায় এবং ছয় মাস অন্তর অন্তর নির্ধারিত হারে লাভ তোলা যায়।সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের জনাব সাজু ও তার স্ত্রী হিসাব পদ্ধতি সম্পূর্ণ ভিন্নধর্মী -এ উক্তিটি যথার্থ।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব সাজু এবং তাঁর স্ত্রীর হিসাব সম্পূর্ণ ভিন্নধর্ম…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর