তানিয়া জামানের সঞ্চয় এবং মনিকার সঞ্চয়ের ধরনে ভিন্নতা বিদ্যমান- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে তানিয়া জামানের সঞ্চয় ও মনিকার সঞ্চয়ের ধরনের ভিন্নতা বিদ্যমান রয়েছে। কারণ তানিয়া জামান একজন সরকারি চাকরিজীবী। প্রতি মাসে তার মূল বেতনের নির্দিষ্ট যে অংশ কেটে রাখা হয় তা হলো বাধ্যতামূলক সঞ্চয়। অন্যদিকে, মনিকা নিজের ইচ্ছায় ব্যাংকে যে পরিমাণ অর্থ সঞ্চয় করে তা হলো স্বেচ্ছামূলক সঞ্চয়। বাধ্যতামূলক সঞ্চয় সরকারি নিয়মের আওতাধীন বা নিয়োগকারীর নিয়ন্ত্রণাধীন হয়ে থাকে। সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানে আজকাল এ বাধ্যতামূলক সঞ্চয়ের প্রচলন রয়েছে। ভবিষ্যৎ তহবিলের জন্য নিয়োগকর্তার কাছে কোনো চাকরিজীবী বা প্রতিষ্ঠানের কর্মী তার মূল বেতনের একটি নির্ধারিত অংশ শতকরা হার হিসাবে জমা রাখে। এ অর্থ সরকারিভাবে বা প্রতিষ্ঠানে লগ্নিকৃত ধরা হয় বলে তা চক্রবৃদ্ধি হারে সুদসহ ক্রমশ বাড়তে থাকে। জরুরি প্রয়োজনে এ ফান্ড থেকে ঋণ গ্রহণ করা যায়। একজন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার প্রতি মাসে মূল বেতনের ৮% টাকা ভবিষ্যৎ তহবিলে চাঁদা হিসেবে প্রদান বাধ্যতামূলক। অপরদিকে ঐচ্ছিক বা স্বেচ্ছামূলক সঞ্চয়ের অনেক মাধ্যম রয়েছে। সাধারণত ব্যাংক, ডাকঘর ও বিমা প্রতিষ্ঠানে অর্থ গচ্ছিত রেখে বা জাতীয় সঞ্চয়পত্র ও শেয়ার ক্রয়ের মাধ্যমে অর্থ সঞ্চয় ও মুনাফা লাভ করা যায়। কোনো ব্যক্তি এই উপায় বা মাধ্যমে নিজের পছন্দ বা ইচ্ছামতো নির্বাচন করে অর্থ সঞ্চয় করে থাকে।সুতরাং উপরে বর্ণিত কারণগুলোর জন্য তানিয়া জামানের সঞ্চয় ও মনিকার সঞ্চয়ের ধরনে ভিন্নতা লক্ষ করা যায়।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
তানিয়া জামানের সঞ্চয় এবং মনিকার সঞ্চয়ের ধরনে ভিন্নতা বিদ্যমান- বিশ্…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর