শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে জনাব সাজু ব্যাংকে কোন ধরনের হিসাব খুলবেন- ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের জনাব সাজু ব্যাংকে সাধারণ হিসাব খুলবেন। ব্যাংকে অর্থ গচ্ছিত রাখার অনেকগুলো মাধ্যম রয়েছে। এর মধ্যে সাধারণ হিসাব অন্যতম। মাত্র দুই টাকা দিয়ে এ সাধারণ হিসাব খোলা যায়। পরবর্তীকালে যেকোনো পরিমাণ অর্থ জমা দেওয়া যায়। ব্যাংকের সাধারণ হিসাবে অর্থ গচ্ছিত রাখলে নিরাপদে থাকে এবং নির্ধারিত হারে মুনাফা লাভ করা যায়। উদ্দীপকের সাজু তরুণ খামারি। তার আয়ের উৎস থেকে কিছু অর্থ তিনি নির্ধারিত হারে ঘরে জমা রাখেন। পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিলেন ব্যাংকে হিসাব খুলে অর্থ জমা করবেন। যেহেতু সাধারণ হিসাব মাত্র দুই টাকা দিয়েই খোলা যায় এবং পরবর্তীতে যেকোনো পরিমাণ অর্থ জমা রাখা যায়, সেহেতু জনাব সাজু সাধারণ হিসাব পদ্ধতিটিই বেছে নিবেন। সুতরাং বলা যায়, যেকোনো পরিমাণ অর্থ জমা রাখার জন্য উদ্দীপকের জনাব সাজু ব্যাংকে সাধারণ হিসাব খুলবেন।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে জনাব সাজু ব্যাংকে কোন ধরনের হিসাব খুলবেন- ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব সাজু একজন তরুণ খামারি। তার আয়ের উৎস থেকে কিছু অর্থ নিয়মিত জমা রাখেন। তিনি স্থির করলে জমাকৃত অর্থ ঘরে না রেখে ব্যাংকে হিসাব খুলবেন। অপরদিকে, জনাব সাজুর স্ত্রী পৈতৃক সম্পদ থেকে পাওয়া এক লক্ষ টাকা নির্দিষ্ট লাভে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রাখলেন।

Rajshahi · 2022

উত্তর

আয়-ব্যয়ের সমতা রক্ষা করে যে বাজেট তৈরি করা হয় তাই সুষম বাজেট।

উত্তর

ঋণ দ্বারা মূলধন বৃদ্ধি করা যায়। সেই মূলধন বিনিয়োগ করে লাভবান হওয়া যায়। ঋণগ্রহণ করে ব্যবসায় বাণিজ্যে সম্প্রসারণ করা যায়। যে ঋণ প্রদান করে, সে ঋণগ্রহীতার কাছ থেকে মুনাফা গ্রহণ করে নিজের আয় বাড়াতে পারে। ব্যক্তির দক্ষতা, বুদ্ধি, জ্ঞান, ক্ষমতা ইত্যাদির সুষ্ঠু ব্যবহারের জন্য অর্থের প্রয়োজন। ঋণগ্রহণ করে ব্যক্তি তার দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি ও ব্যবসায়ের প্রসার ঘটে। এভাবে ঋণগ্রহণের মাধ্যমে মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়।

উত্তর

উদ্দীপকের জনাব সাজু ব্যাংকে সাধারণ হিসাব খুলবেন। ব্যাংকে অর্থ গচ্ছিত রাখার অনেকগুলো মাধ্যম রয়েছে। এর মধ্যে সাধারণ হিসাব অন্যতম। মাত্র দুই টাকা দিয়ে এ সাধারণ হিসাব খোলা যায়। পরবর্তীকালে যেকোনো পরিমাণ অর্থ জমা দেওয়া যায়। ব্যাংকের সাধারণ হিসাবে অর্থ গচ্ছিত রাখলে নিরাপদে থাকে এবং নির্ধারিত হারে মুনাফা লাভ করা যায়। উদ্দীপকের সাজু তরুণ খামারি। তার আয়ের উৎস থেকে কিছু অর্থ তিনি নির্ধারিত হারে ঘরে জমা রাখেন। পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিলেন ব্যাংকে হিসাব খুলে অর্থ জমা করবেন। যেহেতু সাধারণ হিসাব মাত্র দুই টাকা দিয়েই খোলা যায় এবং পরবর্তীতে যেকোনো পরিমাণ অর্থ জমা রাখা যায়, সেহেতু জনাব সাজু সাধারণ হিসাব পদ্ধতিটিই বেছে নিবেন। সুতরাং বলা যায়, যেকোনো পরিমাণ অর্থ জমা রাখার জন্য উদ্দীপকের জনাব সাজু ব্যাংকে সাধারণ হিসাব খুলবেন।

উত্তর

উদ্দীপকে জনাব সাজু সাধারণ হিসাব পদ্ধতিতে এবং তার স্ত্রী মেয়াদি হিসাব পদ্ধতিতে অর্থ জমা করবেন। তাই উদ্দীপকের আলোকে জনাব সাজু এবং তার স্ত্রীর হিসাব সম্পূর্ণ ভিন্নধর্মী এ উক্তিটি যথার্থ। উদ্দীপকের সাজু তরুণ খামারি। তার আয়ের অবশিষ্ট অংশ তিনি ঘরে জমা করতেন। পরবর্তীতে তিনি ব্যাংকে জমা করার সিদ্ধান্ত নিলেন। যেহেতু সাজু যেকোনো পরিমাণ অর্থ জমা করবেন তাই তিনি সাধারণ হিসাব খুলবেন। কেননা সাধারণ হিসাবে মাত্র দুই টাকা দিয়ে হিসাব খোলা যায় এবং যেকোনো পরিমাণ অর্থ জমা রাখা যায়। অন্যদিকে, সাজুর স্ত্রী পৈতৃক সম্পদ থেকে পাওয়া এক লক্ষ টাকা নির্দিষ্ট লাভে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রাখলেন। এক্ষেত্রে তিনি মেয়াদি হিসাব খুলবেন। কেননা এই হিসাবে এক বছর, দুই বছর ও তিন বছর মেয়াদে টাকা খাটানো যায় এবং ছয় মাস অন্তর অন্তর নির্ধারিত হারে লাভ তোলা যায়।সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের জনাব সাজু ও তার স্ত্রী হিসাব পদ্ধতি সম্পূর্ণ ভিন্নধর্মী -এ উক্তিটি যথার্থ।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।