উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:সৌমিত্র একটি পত্রিকায় স্বেচ্ছায় প্রকৃতি ও পরিবেশ নিয়ে লিখেন। মাঝে মাঝে তাকে ফুল, পাখি অথবা নদীর ছবি সংযুক্ত করতে হয়। তিনি পেশায় একজন হিসাবরক্ষক। তাকে কর্মচারীর হিসাব রাখতে হবে এবং তার ভিত্তিতে একটি মাসিক প্রতিবেদন তৈরি করতে হবে।Q. সৌমিত্রকে তার স্বেচ্ছাকৃত কাজের জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করতে হবে?[ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
ক. ওয়ার্ড প্রসেসর
খ. স্প্রেডশিট
গ. গ্রাফিক্স
ঘ. ডাটাবেজ
উত্তর: ওয়ার্ড প্রসেসর
ব্যাখ্যা: ওয়ার্ড প্রসেসর – লেখালেখির কাজ করার সফটওয়্যার।স্প্রেডশিট – উপাত্তভিত্তিক হিসাব নিকাশের সফটওয়্যার।গ্রাফিক্স – তথ্য উপস্থাপনা, ছবি সম্পাদনা, ছবি আঁকা প্রভৃতি কাজের সফটওয়্যার।ডেটাবেজ – তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবস্থাপনার সফটওয়্যার।
SSC তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়-৪ : আমার লেখালেখি ও হিসাব MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · তথ্য ও যোগাযোগ প্রযুক্তি · অধ্যায়-৪ : আমার লেখালেখি ও হিসাব · MCQ