ইমরান সাহেবের মনোভাব চিহ্নিত করে পাঠ্যবইয়ের আলোকে তার পরিণতি বিশ্লেষণ কর।
উত্তর: ইমরান সাহেবের মনোভাব কুফুরির অন্তর্ভুক্ত। যার পরিণতি খুবই ভয়াবহ। কুফর হলো ইমানের বিপরীত। ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাসের নাম ইমান। আর এসব বিষয়ে অবিশ্বাস করা হলো কুফর। যা ইমরান সাহেবের মনোভাবেও পরিলক্ষিত হয়।উদ্দীপকে ইমরান সাহেব ইমান ও ইসলামের মৌলিক বিষয়গুলো বিশ্বাস না করে কুফুরি করেছে। আর কুফরির পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফর মানুষের মধ্যে অবাধ্যতা ও অকৃতজ্ঞতার জন্ম দেয়। কুফরের কারণে মানুষ আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। ফলে দুনিয়ার ধন-সম্পদ ও আরাম-আয়েশের লোভে সে নানা রকম অসৎ ও অশ্লীল কাজে জড়িয়ে পড়ে। এছাড়া কুফরির কারণে মানুষ চরম হতাশাগ্রস্তভাবে জীবনযাপন করে। কুফরের চূড়ান্ত পরিণতি হলো জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। যেমন আল্লাহ তায়ালা বলেন- وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُوْلَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيْهَا خَالِدُونَ .অর্থাৎ, 'যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে।' (সূরা আল-বাকারা : আয়াত-৩৯) অতএব বলা যায়, উদ্দীপকের ইমারান সাহেব যদি কুফরি পরিত্যাগ না করে তাহলে অচিরেই দুনিয়াতে বিভিন্ন অন্যায় কাজে জড়িয়ে পড়বে এবং চরম হতাশাগ্রস্তভাবে জীবনযাপন করবে। অন্যদিকে আখিরাত তথা পরকালীন জীবনেও জাহান্নামের ভয়াবহ যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
ইমরান সাহেবের মনোভাব চিহ্নিত করে পাঠ্যবইয়ের আলোকে তার পরিণতি বিশ্লে…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর