'ক' এর কাজে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'ক'-এর কাজে কুফুরি প্রকাশ পেয়েছে। কুফর শব্দের অর্থ- অস্বীকার করা, অবিশ্বাস করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা ইত্যাদি। আল্লাহ তায়ালার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটির প্রতি অবিশ্বাস করাকেই কুফর বলা হয়। এ ধরনের কাজের মধ্যে রয়েছে- আল্লাহ তায়ালার অস্তিত্ব ও গুণাবলিকে অবিশ্বাস বা অস্বীকার করা, ইমানের সাতটি বিষয়কে অস্বীকার করা, ইসলামের মৌলিক ইবাদতকে অস্বীকার করা, হালালকে হারাম বা হারামকে হালাল মনে করা, ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা প্রভৃতি। 'ক'-এর মনোভাবে হারাম বিষয়কে হালাল মনে হয়। উদ্দীপকে 'ক'-মদ, জুয়া, সুদ, ঘুষ এগুলোকে মানুষের জীবনের জন্য বৈধ ও প্রয়োজনীয় মনে করে এবং এগুলোর ব্যবসা করে। এ ধরনের মনোভাব ও কর্মে নিঃসন্দেহে ইসলামের প্রতি অবিশ্বাস প্রকাশ পেয়েছে। যা নিঃসন্দেহে কুফুরির শামিল।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
'ক' এর কাজে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর