আরমান সাহেবের কর্মকাণ্ডে আকাইদের কোন বিষয়টি ফুটে উঠেছে- ব্যাখ্যা কর।
উত্তর: আরমান সাহেবের কর্মকাণ্ডে আকাইদের মৌলিক বিষয় ইমান এর গুরুত্ব ফুটে উঠেছে। 'ইমান' শব্দের অর্থ- বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। ইসলামি পরিভাষায়- শরিয়তের যাবতীয় বিধি-বিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে। যা আরমান সাহেবের কর্মকাণ্ডেও প্রকাশ পায়। উদ্দীপকের আরমান সাহেব মসজিদের ইমাম সাহেবের সংস্পর্শে এসে শরিয়তের বিধানাবলি অন্তর থেকে বিশ্বাস করেন এবং সে অনুযায়ী আমল করারও চেষ্টা করেন। তার এ আচরণে ইমানের বিষয়টি প্রকাশ পেয়েছে। ইমানের ৭টি মৌলিক বিষয় রয়েছে। যথা: আল্লাহর একত্ববাদ, ফেরেশতা, আসমানি কিতাবসমূহ, নবি-রাসুল, আখিরাত, তকদির ও মৃত্যুর পর পুনরুত্থান। এগুলো আল-কুরআন ও হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। বর্ণিত বিষয়গুলোর প্রতি সুদৃঢ় আস্থা ও বিশ্বাস ব্যতীত ইমানদার হওয়া যায় না। যিনি এগুলোতে পূর্ণ বিশ্বাস স্থাপন করেন, তাকে বলা হয় মুমিন। এগুলোর প্রতিটির উপরই দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আকাইদের এ বিষয়গুলোর উপর দৃঢ় আস্থা রেখে মৃত্যুবরণ করলে জান্নাত লাভ করা যাবে। আর এ বিষয়ই আরমানের কর্মকান্ডে প্রকাশ পেয়েছে। অতএব বলা যায়, আরমানের কর্মকান্ডে আকাইদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইমানের মৌলিক বিষয়গুলোর প্রতি গুরুত্ব প্রকাশ পেয়েছে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
আরমান সাহেবের কর্মকাণ্ডে আকাইদের কোন বিষয়টি ফুটে উঠেছে- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর