'খ' এর কাজটি চিহ্নিত করে এর পরিণতি বিশ্লেষণ কর।
উত্তর: 'খ'-এর কাজটি শিরকের অন্তর্ভুক্ত। যা ক্ষমার অযোগ্য পাপ হিসেবে বিবেচিত। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ তায়ালা এ বিশ্বজগতের একমাত্র অধিপতি ও মালিক। তিনি একক ও অদ্বিতীয় সত্তা। তাঁর কোনো শরিক নেই। তিনি অনন্য ও অতুলনীয়। আর এ বিশ্বাসটিকে অস্বীকার করে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করলে কিংবা তাঁর সমতুল্য মনে করলে সেটি হয় শিরক। যা 'খ' এর কাজে ফুটে উঠেছে। উদ্দীপকে 'খ' তার সন্তানাদির সফলতা ও নিজের সম্পদ বৃদ্ধির জন্য জনৈক পীরের পায়ে সিজদা করে। তার এই মনোভাব ও কর্ম নিঃসন্দেহে শিরকের শামিল। কারণ কাউকে আল্লাহর সমতুল্য মনে করা শিরকের অন্তর্ভুক্ত। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। শিরককারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ। শিরক আল্লাহর সাথে চরম জুলুম করার নামান্তর। যেমন আল্লাহ তায়ালা বলেন- إِنَّ الشَّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ অর্থাৎ, 'নিশ্চয়ই শিরক চরম জুলুম।' (সূরা লুকমান: আয়াত-৪) আল্লাহ তায়ালা শিরককারীদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। মহান আল্লাহ বলেন, 'নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এতদ্ব্যতীত যেকোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন।' (সূরা আন-নিসা : আয়াত-৪৮) প্রকৃতপক্ষে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ তায়ালা নিজেই শিরকের অপরাধ ক্ষমা না করার এবং তাদের জন্য জান্নাত হারাম করার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তায়ালা শিরককারীর ভয়াবহ পরিণতির কথা ঘোষণা করে বলেন- 'যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস জাহান্নাম।' (সূরা আল-মায়িদা: আয়াত-৭২)
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
'খ' এর কাজটি চিহ্নিত করে এর পরিণতি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর