“আমাকে শাফায়াত (করার অধিকার) দেওয়া হয়েছে।” বাণীটি ব্যাখ্যা কর।।
উত্তর: "আমাকে শাফায়াত (করার অধিকার) দেওয়া হয়েছে।” -এ বাণীটি মহানবি (স.)-এর। কিয়ামতের দিন সকল মানুষকে এক বিশাল ময়দানে সমবেত করা হবে। সেদিন সূর্য খুব নিকটবর্তী হবে। মানুষ অসহনীয় দুঃখ-কষ্টে নিপতিত হবে। এসময় সব মানুষ হযরত আদম (আ.), হযরত নূহ (আ.), হযরত ইব্রাহিম (আ.), হযরত মূসা (আ.), হযরত ঈসা (আ.) সহ সব নবি-রাসুলের নিকট তাদের জন্য শাফায়াত করার অনুরোধ করবে। তাঁরা সকলেই অপারগতা প্রকাশ করলে সব মানুষ মহানবি (স.)-এর নিকট উপস্থিত হবেন। তখন মহানবি (স.) তাদের জন্য আল্লাহর নিকট শাফায়াত করবেন। তাই মহানবি (স.) বলেছেন, "আমাকে শাফায়াত (করার অধিকার) দেওয়া হয়েছে।" (সহিহ বুখারি ও মুসলিম)
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
“আমাকে শাফায়াত (করার অধিকার) দেওয়া হয়েছে।” বাণীটি ব্যাখ্যা কর।।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর