মাহির সাহেবের চরিত্রে নিফাকি ফুটে উঠেছে।
নিফাক হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা। অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। যে এরূপ কাজ করে তাকে হয় মুনাফিক। মুনাফিকরা বাহ্যিকভাবে ইসলাম ও ইমান স্বীকার করে এবং মুসলিমদের ন্যায় ইবাদত পালন করে। রাসুলুল্লাহ (স.) মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন- “মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খিয়ানত করে।” (সহিহ বুখারি)উদ্দীপকে মাহির বাহ্যিকভাবে সালাত, যাকাত ও হজ পালন করে। অপরদিকে তার কথা ও কাজে মিল নেই এবং কথায় কথায় মিথ্যা বলে। তাই তার চরিত্রে মুনাফিকের আলামত প্রকাশ পাওয়ায় বলা যায়, মাহির সাহেব নিফাকে লিপ্ত।