শেয়ারFacebookWhatsApp

ইমান কী?

উত্তর: ইসলামি শরিয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী জীবনযাপন করাই ইমান।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

ইমান কী?

উদ্দীপক

তথ্যচিত্র-১ : জামিল সবসময় এক আল্লাহর ওপর ভরসা করে চলে। আল্লাহ তায়ালার গুণ ও পরিচয় যথাযথভাবে জেনে তাঁর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করে।তথ্যচিত্র-২ : মফিজ নিজের খেয়াল খুশিমতো চলে। সুদ-ঘুষ সে বৈধ মনে করে। সে বলে, পৃথিবীর সবকিছু এমনি এমনিই সৃষ্টি হয়েছে।

Dinajpur · 2025

উত্তর

ইসলামি শরিয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী জীবনযাপন করাই ইমান।

উত্তর

সিলেবাস বহির্ভূত।

উত্তর

তথ্যচিত্র-১ এ জামিলের মধ্যে ইসলামি আকিদার সর্বপ্রধান ও সর্বপ্রথম বিষয় মহান আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাসের বিষয়টি ফুটে উঠেছে।আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাসের অর্থ হলো আল্লাহ তায়ালা সকল কিছুর স্রষ্টা। তিনি হলেন খালিক। তিনি ব্যতীত যা কিছু আছে সবই তাঁর সৃষ্টি বা মাখলুক। মানুষ যেমন তাঁর সৃষ্টি, তেমনি কীটপতঙ্গও তাঁর মাখলুক। বস্তুত জিন-ইনসান, আসমান-জমিন, পাহাড়-পর্বত, নদীনালা, সাগর-মহাসাগর, পশুপাখি, কীটপতঙ্গ, গাছপালা, তরুলতা, সূর্য, গ্রহ-নক্ষত্র সবই আল্লাহ তায়ালার সৃষ্টি। আল্লাহ তায়ালা স্বয়ং সবকিছু সৃষ্টি করেছেন। তিনি সকল কিছুর লালনকর্তা, পালনকর্তা, রিযিকদাতা ও নিয়ন্ত্রক।সবকিছুর ভরসা একমাত্র তিনিই। তিনিই সকল গুণের আধার। সকল গুণ তাঁর মধ্যে পূর্ণমাত্রায় বিদ্যমান। তাঁর গুণের কোনো সীমা নেই। এককথায় তিনি সর্বগুণে গুণান্বিত। উদ্দীপকে উল্লিখিত তথ্যচিত্র-১-এ জামিল সবসময় এক আল্লাহর ওপর ভরসা করে চলে। আল্লাহ তায়ালার গুণ ও পরিচয় যথাযথভাবে জেনে তাঁর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করে। তাই বলা যায়, জামিলের উক্ত কর্মকাণ্ডে ইসলামি আকিদার প্রধান বিষয় আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাসের দিকটি ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত তথ্যচিত্র-২-এ মফিজের মনোভাবটিতে কুফরি প্রকাশ পেয়েছে। কুফর অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, গোপন করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়। যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির। মানুষ নানাভাবে কাফির বা অবিশ্বাসী হতে পারে। যেমন- (ক) আল্লাহ তায়ালার অস্তিত্ব অবিশ্বাস বা অস্বীকার করার দ্বারা। (খ) আল্লাহ তায়ালার গুণাবলিতে অস্বীকার করা। (গ) ইমানের মৌলিক সাতটি বিষয়ে অবিশ্বাস করা। (ঘ) ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করা। (ঙ) হালালকে হারাম- মনে করা। (চ) হারামকে হালাল মনে করা। (ছ) ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুকরণ করা, তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা। (জ) ইসলামের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা। উদ্দীপকে মফিজ সুদ-ঘুষ বৈধ মনে করে এবং সৃষ্টিকর্তা হিসেবে মহান আল্লাহকে অবিশ্বাস করে। তাই তার মনোভাবে কুফরি ফুটে উঠেছে। কুফরির পরিণতি অত্যন্ত ভয়াবহ।কুফরির ফলে ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ভয়াবহ শাস্তির মুখোমুখি হবে। কাফিরকে আল্লাহ তায়ালা কখনো ক্ষমা করবেন না। তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। এ ব্যাপারে মহান আল্লাহ ঘোষণা করেন- "যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে, তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে।” (সূরা আল-বাকারা: ৩৯) কাফির দুনিয়াতে হতাশাগ্রস্ত হয়ে পড়বে। কারণ কাফিররা তাকদিরের ভালোমন্দের ওপর বিশ্বাস স্থাপন করে না। আল্লাহর ওপর ভরসা করে' কোনো বিপদাপদে ধৈর্যধারণ করতে পারে না। ফলে তার জীবন চরম হতাশাগ্রস্তভাবে অতিবাহিত হয়। অর্থাৎ, কাফির ব্যক্তি দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি হবে।
SSCইসলাম শিক্ষাDinajpur 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

ইমান কী? | Prosthuti