সোলেমান মেম্বারের কর্মের কুফল ও পরিণতি বিশ্লেষণ কর।
উত্তর: সোলেমান মেম্বারের কর্ম নিফাক হিসেবে গণ্য হবে। নিফাক একটি মারাত্মক পাপ হওয়ার কারণে সোলেমানকে কঠিন শাস্তি ভোগ করতে হবে।নিফাক শব্দের আভিধানিক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখীভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। এর ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা। অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক।উদ্দীপকের সোলেমান মেম্বার বাহ্যিকভাবে ইসলামের বিধান মেনে চললেও মনে মনে এসব বিধানের প্রতি তার অবিশ্বাস ও অবজ্ঞা রয়েছে। এ কারণে সোলেমান সাহেব মুনাফিক হিসেবে গণ্য হবে। নিফাক একটি মারাত্মক পাপ। এটি মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয়। পরকালীন জীবনে মুনাফিকদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে।” (সূরা আন-নিসা: ১৪৫)পরিশেষে বলা যায়, সোলেমান মেম্বারের কর্মের কারণে পরকালে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
সোলেমান মেম্বারের কর্মের কুফল ও পরিণতি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর