শেফালী বেগমের চিন্তার পরিণতি তোমার পাঠ্যবইয়ের আলোকে লেখ।
উত্তর: শেফালী বেগমের চিন্তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। শেফালী বেগম তার চিন্তায় অটল থাকলে তাকে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে।উদ্দীপকের শেফালী বেগম ইসলাম ধর্মের সকল বিধানের প্রতি বিশ্বাস স্থাপন করলেও আখিরাতে অবিশ্বাস করে। সে মনে করে, পৃথিবীতেই ভালো ও মন্দ কাজের পুরস্কার ও শাস্তি দুনিয়াতেই দেওয়া হয়। ইসলামের একটি মৌলিক বিষয়ের ওপর শেফালী বেগমের এ ধরনের চিন্তার কারণে সে কাফির হিসেবে গণ্য হবে। কাফিরদের পরিণতি সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে।” (সূরা আল-বাকারা: ৩৯)আখিরাত ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামি জীবনদর্শনে আখিরাতে বিশ্বাস স্থাপন অপরিহার্য। এ বিশ্বাসের গুরুত্বও অপরিসীম। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ তায়ালা বলেন, “আর তারা (মুত্তাকিগণ) আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে।” (সূরা আল-বাকারা: ৪) পরকালীন জীবনের সফলতা ও জান্নাত লাভ করার জন্যও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ সত্যপথ থেকে দূরে সরে যায়, পথভ্রষ্ট হয়ে পড়ে। অতএব বলা যায়, আখিরাতে বিশ্বাস না থাকায় শেফালী বেগম পূর্ণ মুমিন হতে পারবে না। অধিকন্তু সে কাফির হিসেবে গণ্য হবে। ফলে সে পথভ্রষ্ট হয়ে পড়বে এবং তাকে পরকালের কঠিন শাস্তি ভোগ করতে হবে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
শেফালী বেগমের চিন্তার পরিণতি তোমার পাঠ্যবইয়ের আলোকে লেখ।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর