জনাব 'খ'-এর কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক তার পরিণতি বিশ্লেষণ কর।
উত্তর: জনাব 'খ' মাদক সেবন করে এবং মাদক সেবনকে বৈধ মনে করে। জনাব 'খ'-এর এরূপ কর্মকাণ্ড কুফরির পর্যায়ে পড়ে।নানাভাবে কুফর হতে পারে। যেমন- (ক) আল্লাহ তায়ালার অস্তিত্বে অবিশ্বাস বা অস্বীকার করার দ্বারা। (খ) আল্লাহ তায়ালার গুণাবলি অস্বীকার করা। (গ) ইমানের মৌলিক সাতটি বিষয়ে অবিশ্বাস করা। (ঘ) ইসলামের মৌলিক ইবাদতগুলো অস্বীকার করা। (ঙ) হালালকে হারাম মনে করা। (চ) হারামকে হালাল মনে করা। যেমন- মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদিকে হালাল বা জায়েজ মনে করা ইত্যাদি।আমরা জানি, মাদক সেবন করা হারাম। আলোচ্য উদ্দীপকটি পাঠ করে আমরা জানতে পারি, জনাব 'খ' মাদক সেবনকে বৈধ মনে করে। অর্থাৎ জনাব 'খ' হারামকে হালাল মনে করে। ফলে এটি কুফর হিসেবে গণ্য হবে। কুফরির পরিণতি অত্যন্ত ভয়াবহ।কুফরের ফলে শুধু দুনিয়াতেই নয় বরং আখিরাতেও কাফিররা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করবে। তারা জাহান্নামে চিরকাল থাকবে। আল্লাহ তায়ালা বলেন, "যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে, তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে।” (সূরা আল-বাকারা : ৩৯)পরিশেষে বলা যায়, জনাব 'খ'-এর কর্মকাণ্ড কুফর। কুফর করার কারণে তাকে পরকালীন জীবনে কঠিন শাস্তি ভোগ করতে হবে।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
জনাব 'খ'-এর কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক তার পরিণতি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর