রকিবের বিশ্বাসে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: রকিবের বিশ্বাসে শিরক প্রকাশ পেয়েছে।ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। যথা-১. আল্লাহ তায়ালার সত্তা ও অস্তিত্বে শিরক করা। যেমন- ঈসা (আ.)-কে আল্লাহর পুত্র মনে করা।২. আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক করা। যেমন- আল্লাহ তায়ালার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা মনে করা।৩. সৃষ্টিজগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো। যেমন- ফেরেশতাদের জগৎ পরিচালনাকারী হিসেবে মনে করা।৪. ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা।যেমন- আল্লাহ ব্যতীত কাউকে সিজদাহ করা, কারও নামে পশু জবাই করা ইত্যাদি।উদ্দীপকের কৃষক জনাব রকিব স্থানীয় বিত্তবান ব্যক্তির কাছ থেকে আর্থিকভাবে সহায়তা পাওয়ার পর সে তাকে আল্লাহর সমকক্ষ মনে করেছে। তার এরূপ বিশ্বাস শিরক হিসেবে গণ্য হবে এবং এটি আল্লাহর গুণাবলিতে শিরক করার অন্তর্ভুক্ত।
SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল
রকিবের বিশ্বাসে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর