সাদিক সাহেব কর্তৃক বর্ণিত মহামানব হলো নবি-রাসুলগণ।মহান আল্লাহর পবিত্র বাণী যারা মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতেন তারাই নবি এবং রাসুল। তারা আল্লাহর মনোনীত বান্দা ছিলেন। মানুষের জ্ঞান সীমাবদ্ধ। এ স্বল্প জ্ঞান দ্বারা অনন্ত, অসীম আল্লাহ তায়ালার পূর্ণ পরিচয় লাভ করা সম্ভব নয়। তাই নবি-রাসুলগণ মানুষের নিকট আল্লাহ তায়ালার পরিচয় তুলে ধরেছেন। তাঁর পূর্ণাঙ্গ ক্ষমতা ও গুণাবলির বর্ণনা প্রদান করেছেন। তাঁরা ইহকালীন ও পরকালীন কল্যাণের জন্য আল্লাহ তায়ালা প্রদত্ত জীবনবিধান ও দিকনির্দেশনা নিয়ে এসেছেন। হযরত মুহাম্মদ (স.) না আসলে নবি ও রাসুল সম্পর্কে আমরা কিছুই জানতে পারতাম না। এমনকি আল্লাহ তায়ালার সত্তা ও সিফাতের পরিচয়ও লাভ করতে পারতাম না। মূলত নবি-রাসুলগণের আনীত বাণী ও বর্ণনার ফলেই মানুষের পক্ষে তা সম্ভব হয়েছে।অতএব বলা যায়, উদ্দীপকে সাদিক সাহেব মহামানব বলতে নবি-রাসুলগণকে বুঝিয়েছেন। নবি-রাসুলগণই মানুষকে আল্লাহর সত্তা, সিফাত, ক্ষমতা ও নিয়ামত এবং পরকাল সম্পর্কে ধারণা দিয়েছেন।