শেয়ারFacebookWhatsApp

ইসলাম ও মুসলমানদের জন্য মুনাফিকরা ক্ষতিকর কেন?

উত্তর: ইসলাম ও মুসলমানদের জন্য মুনাফিকরা ক্ষতিকর। কারণ মুনাফিকরা দ্বিমুখী নীতি অবলম্বন করে। তারা প্রকাশ্যে ইমানের ঘোষণা দেয় এবং অন্তরে কুফরি লুকিয়ে রাখে। তারা মুসলমানদের সাথে মিশে থেকে মুসলমানদের গোপন তথ্য কাফিরদের নিকট পাচার করে। মুসলমানদের দুর্বলতার কথা শত্রুদের জানিয়ে দেয়। রাসুলুল্লাহ (সা.)-এর যুগে মদিনার মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। উহুদ যুদ্ধের সময় মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই ৩০০ সহচর নিয়ে মাঝপথ থেকে মদিনায় ফিরে আসে। অর্থাৎ মুনাফিকদের বর্ণচোরা চরিত্রের কারণে তারা ইসলাম ও মুসলমানদের জন্য মারাত্মক ক্ষতি করে।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

ইসলাম ও মুসলমানদের জন্য মুনাফিকরা ক্ষতিকর কেন?

উদ্দীপক

জনাব রিয়াসাত মহান আল্লাহ তায়ালাকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে বিশ্বাস করেন। মাঝে মধ্যে সালাত ও সাওম পালন করেন। তবে তিনি মনে করেন, মানুষের কর্মফল তার কর্মের ওপর নির্ভরশীল। যে যেমন কাজ করবে, সে তেমন ফল পাবে। তার বন্ধু জনাব আনাস নিজ কর্মস্থলে কর্মব্যস্ত একজন মানুষ। তিনি কাজের ব্যস্ততার মাঝে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন। তিনি মনে করেন, এতে দোষের কিছু নেই।

Mymensingh · 2025

উত্তর

ইসলামি জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের পূর্ব সিদ্ধান্তকে দৃষ্টান্তরূপে গ্রহণ করে নতুন উদ্ভূত সমস্যার সমাধানে পূর্বের আইন প্রয়োগ করাকে কিয়াস বলে।

উত্তর

ইসলাম ও মুসলমানদের জন্য মুনাফিকরা ক্ষতিকর। কারণ মুনাফিকরা দ্বিমুখী নীতি অবলম্বন করে। তারা প্রকাশ্যে ইমানের ঘোষণা দেয় এবং অন্তরে কুফরি লুকিয়ে রাখে। তারা মুসলমানদের সাথে মিশে থেকে মুসলমানদের গোপন তথ্য কাফিরদের নিকট পাচার করে। মুসলমানদের দুর্বলতার কথা শত্রুদের জানিয়ে দেয়। রাসুলুল্লাহ (সা.)-এর যুগে মদিনার মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। উহুদ যুদ্ধের সময় মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই ৩০০ সহচর নিয়ে মাঝপথ থেকে মদিনায় ফিরে আসে। অর্থাৎ মুনাফিকদের বর্ণচোরা চরিত্রের কারণে তারা ইসলাম ও মুসলমানদের জন্য মারাত্মক ক্ষতি করে।

উত্তর

জনাব রিয়াসাতের ধারণা ইসলামের মৌলিক বিষয় তাকদিরে বিশ্বাসের পরিপন্থি।তাকদির অর্থ হলো নির্ধারিত পরিমাণ, ভাগ্য ইত্যাদি। ইসলামি পরিভাষায়, এ মহাবিশ্বে যা কিছু ঘটবে মহান আল্লাহ তার পূর্বজ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী সেসব কিছু নির্ধারণ করেছেন। এ বিশ্বাসকে তাকদির বলে। কারণ তাকদিরে বিশ্বাসী মানুষ বিশ্বাস করে, আল্লাহ তায়ালা মানুষের তাকদিরের বা ভাগ্যের নিয়ন্ত্রক। তিনিই তাকদিরের ভালো মন্দ নির্ধারণকারী। মানুষ যা চায় তাই সে করতে পারবে না। মানুষ শুধু তার কাজের জন্য চেষ্টা সাধনা করবে। অতঃপর ফলাফলের জন্য আল্লাহ তায়ালার ওপর ভরসা করবে। আর তাকদির বা ভাগ্যের ওপর অবিশ্বাসী মানুষ বিশ্বাস করে তার জীবনের উন্নতি ও অবনতি, সফলতা ও ব্যর্থতা এসবই তার নিজের পরিশ্রম ও কর্মের ওপর নির্ভরশীল, যা ইসলামের তাকদিরের বিশ্বাসের সাথে সাংঘর্ষিক।উদ্দীপকে জনাব রিয়াসাত মনে করেন মানুষের কর্মফল তার কর্মের ওপর নির্ভরশীল। যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। আলোচনা থেকে বলা যায়, তার এরূপ ধারণা ইমানের তাকদিরে বিশ্বাসের সম্পূর্ণ পরিপন্থি।

উত্তর

জনাব আনাস নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করাকে দোষণীয় নয় বলে মনে করেন। তার এ বিশ্বাস কুফরের অন্তর্ভুক্ত। কেননা হারামকে হালাল মনে করা কুফর। কুফর অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা। আল্লাহর মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলে। মানুষ নানাভাবে কুফরি করে থাকে। তন্মধ্যে একটি হালালকে হারাম আর হারামকে হালাল মনে করা। উদ্দীপকে যেমনটি আনাসের বিশ্বাসে ফুটে উঠেছে।নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা সর্বসম্মতিক্রমে হারাম। কারণ তা মানুষের সুস্থ মস্তিষ্ককে বিকৃত করে। এতে জ্ঞান বুদ্ধি লোপ পায়। জনাব আনাস নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা দোষণীয় মনে করেন না। অর্থাৎ তিনি উক্ত হারাম কাজটিকে হালাল বা বৈধ মনে করেন। আর এমন ধারণা পোষণ করা কুফর। কুফরের অনেক ক্ষতিকর দিক রয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য ক্ষতিকর দিক হলো-১. কুফর মানুষের মধ্যে আল্লাহ, রাসুল ও দ্বীন ইসলামের প্রতি অবাধ্যতার জন্ম দেয়। তাই সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়।২. কাফির তার কুপ্রবৃত্তির অনুসরণ করার কারণে পাপাচারে লিপ্ত হয়। ফলে সে নানা অপরাধ ও অপকর্মে জড়িয়ে পড়ে।৩. কাফির দুনিয়াকেই সব মনে করে। তাই সে ব্যর্থ হলে হতাশ ও নিরাশ হয়।৪. কুফরির কারণে কাফির আল্লাহর অসন্তুষ্টি লাভ করে। যা তার শান্তিকে অনিবার্য করে তোলে।৫. কুফরির চূড়ান্ত ক্ষতি হলো স্থায়িভাবে জাহান্নাম লাভ। এজন্য আল্লাহ বলেন, যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে। (সূরা বাকারা: ৩৯)সুতরাং প্রত্যেকেরই উচিত কুফরি হতে বেঁচে থাকা।
SSCইসলাম শিক্ষাMymensingh 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।