শেয়ারFacebookWhatsApp

মানবিক মূল্যবোধ কী?

উত্তর: যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলি হওয়ার যোগ্য তাই মানবিক মূল্যবোধ।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

মানবিক মূল্যবোধ কী?

উদ্দীপক

দশম শ্রেণির শিক্ষার্থী তাসিন এ বছর শীতের ছুটিতে তার মামাতো ভাইয়ের সাথে হরিণঘাটা পর্যটন কেন্দ্র দেখতে গেল। বঙ্গোপসাগরের নিকটবর্তী সবুজ বন বেষ্টিত পর্যটন টাওয়ারে ওঠে সমুদ্রের নীল জলরাশি দেখে অভিভূত হয়ে গেল। মনের অজান্তে তার মুখ থেকে বেরিয়ে এলো, দয়াময় প্রভু কত সুন্দর করে সমুদ্র তৈরি করেছেন। মামাতো ভাই তামিম বলল, এ সৃষ্টিজগৎ প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে। এতে প্রভুর দয়ার কী আছে?

Sylhet · 2024

উত্তর

যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলি হওয়ার যোগ্য তাই মানবিক মূল্যবোধ।

উত্তর

আল-কুরআন পরিপূর্ণ ও পূর্ণাঙ্গ কিতাব। এ গ্রন্থ সকল জ্ঞান-বিজ্ঞানের আধার। সব বিষয়ের মূলনীতি এ গ্রন্থে বিদ্যমান। আল্লাহ বলেন, "আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দিইনি।" (সূরা আল-আনআম : ৩৮) সুতরাং আল-কুরআন হলো পূর্ণাঙ্গ গ্রন্থ। মানবজীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের যথাযথ নির্দেশনা এ কিতাবে বিদ্যমান।

উত্তর

তামিমের মন্তব্য ইমানের প্রথম ও প্রধান বিষয় মহান আল্লাহর প্রতি বিশ্বাসের পরিপন্থি, যার মাধ্যমে কুফর বিষয়টি ফুটে উঠেছে। কুফর অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা। মহান আল্লাহর অস্তিত্ব কিংবা ইসলামের মৌলিক বিষয়ের যেকোনো একটিকেও অবিশ্বাস বা অস্বীকার করাকে কুফর বলে।আল্লাহ তায়ালা এ বিশ্বজগতের অধিপতি ও মালিক। তিনি একক ও অদ্বিতীয় সত্তা। তাঁর কোনো শরিক নেই। তিনি অনন্য ও অতুলনীয়। তিনি সৃষ্টিকর্তা। বিশ্বজগৎ ও এর মধ্যে যা কিছু রয়েছে সবই তাঁর সৃষ্টি। তিনি রিজিকদাতা। সকল সৃষ্টিই রিজিকের জন্য তাঁর মুখাপেক্ষী। তিনিই সর্বশক্তিমান সবকিছুর নিয়ন্ত্রক। সবকিছুই তাঁর পরিচালনায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। মহান আল্লাহ বলেন, “তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক। তন্দ্রা বা নিদ্রা তাঁকে কখনোই স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তাঁর অধীন।" (সূরা আল-বাকারা: ২৫৫) আল্লাহ তায়ালাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা ও ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাসের নামই তাওহিদ। উদ্দীপকের তামিম মনে করে, "এ সৃষ্টিজগৎ প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে।” তামিমের এ ধরনের বিশ্বাস বা মন্তব্য প্রমাণ করে সে মহান আল্লাহর প্রতি বিশ্বাসী নয়। এক্ষেত্রে তামিম মূলত আল্লাহ তায়ালার অস্তিত্ব অবিশ্বাস বা অস্বীকার করেছে। তার এরূপ বক্তব্য কুফরির শামিল। তার উচিত মহান আল্লাহকে বিশ্বাস করে পরিপূর্ণ মুমিন হওয়া।

উত্তর

উদ্দীপকের তাসিনের উক্তিটির মাধ্যমে মহান আল্লাহর নিয়ামতরাজি সম্পর্কে শুকরিয়া প্রকাশিত হয়েছে। কাজেই তাসিনের এ উক্তিটি যথার্থ, যৌক্তিক ও তাৎপর্যপূর্ণ। তার উক্ত উক্তিটিতে মহান আল্লাহর প্রতি বিশ্বাসের বিষয়টি প্রকাশ পেয়েছে।আল্লাহ তায়ালা এ মহাবিশ্বের মহাস্রষ্টা। মানুষের জাগতিক জীবনকে সুন্দর, সার্থক ও পূর্ণাঙ্গাতা দানের জন্য তিনি সৃষ্টি করেছেন এ বিশ্বচরাচরের সবকিছু। উদ্দেশ্য একটাই, মানুষ তাঁর সব নিয়ামত ভোগ করে একমাত্র তাঁরই ইবাদত করবে; পার্থিব নিয়ামতকে কাজে লাগিয়ে পরকালের অনন্ত জীবনের সুখ সন্ধান করবে। আল্লাহ তায়ালার অসংখ্য অগণিত সৃষ্টিকুলের মধ্যে অন্যতম হচ্ছে সমুদ্র। সমুদ্র আল্লাহর এমন এক বৃহৎ ও বিস্ময়কর সৃষ্টি, যাতে রয়েছে মানুষের জন্য জানা-অজানা নানা অফুরন্ত কল্যাণের ভান্ডার। সমুদ্রের এমন সব অফুরন্ত নিয়ামতের দাবি হলো, নিয়ামতদাতাকে নিয়ে চিন্তা করা। তিনি কীভাবে এত সাগর-মহাসাগর মানুষের পদানত করেছেন, তাতে এত নিয়ামতসম্ভার সন্নিবেশিত করেছেন, তা নিয়ে ভাবনা-গবেষণা করা। বহুবিধ ঝুঁকি ও প্রতিকূলতা সত্ত্বেও সাগরতলের নিয়ামতরাজি মানবকল্যাণে আবিষ্কার করা। মানুষের আরও কর্তব্য হলো, একমাত্র আল্লাহর একত্ববাদ স্বীকার করা এবং তাঁরই ইবাদত করা।উদ্দীপকের তাসিন সমুদ্রের নীল জলরাশি দেখে অভিভূত হয় এবং এ জলরাশির স্রষ্টা মহান আল্লাহর গুণকীর্তন করেছে। যার মাধ্যমে মহান আল্লাহর গুণাবলি প্রকাশিত হয়েছে এবং এতে মহান আল্লাহর প্রতি বিশ্বাশের বিষয়টিই প্রকাশ পেয়েছে। তাই তার উক্তিটি যৌক্তিক ও যথার্থ।
SSCইসলাম শিক্ষাSylhet 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।