উদ্দীপকে বর্ণিত দৃশ্যকল্প-১-এ হানিফ ও তার শিক্ষকের কথোপকথনে ইসলামের শিরক এবং আল্লাহর একত্ববাদের বিষয়টিরও মিল রয়েছে।শিরক (القران) শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা, একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা। ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। শিরক হলো তাওহিদের বিপরীত। তাওহিদ অর্থ একত্ববাদ। মহান আল্লাহ তায়ালাকে এক ও. অদ্বিতীয় ইলাহ হিসেবে মেনে নেওয়াকে তাওহিদ বলে। আল্লাহ তায়ালা স্বয়ং শিরকের ধারণা খণ্ডন করেছেন। তিনি বলেন, "বলুন (হে নবি।) তিনি আল্লাহ, এক ও অদ্বিতীয়।” (সুরা আল-ইখলাস : ১) অন্যত্র আল্লাহ তায়ালা বলেন, "কোনো কিছুই তাঁর সদৃশ নয়।" (সূরা আশ-শুরা: ১১)উদ্দীপকে দেখা যায়, হানিফ তার শ্রেণিশিক্ষককে বলল, সকল স্কুলেই প্রধান শিক্ষক একজন, কোনো স্কুলেই প্রধান শিক্ষক একজনের বেশি নেই কেন? তার শিক্ষক জবাব দিলেন, যদি কোনো স্কুলে একজনের বেশি প্রধান শিক্ষক থাকে তাহলে যাবতীয় কার্যক্রমে শৃঙ্খলা নষ্ট হবে। শিক্ষকের এ জবাবটি ছাত্রের বিষয় খণ্ডন করে মহান আল্লাহর এই বাণীর সাথে সামঞ্জস্যপূর্ণ।আল-কুরআনে আরও বলা হয়েছে, "যদি সেথায় (আসমান ও জমিনে) আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ থাকত তবে উভয়ই ধ্বংস হয়ে যেত।” (সূরা আল আম্বিয়া: ২২)তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ হানিফ ও তার শিক্ষকের কথোপকথনে ইসলামের শিরক এবং তাওহিদের বিষয়টির সাথে মিল রয়েছে।