শেয়ারFacebookWhatsApp

ইমান কী?

উত্তর: শরিয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

ইমান কী?

উদ্দীপক

প্রেক্ষাপট-১: আদিল ও আবির দুই সহপাঠী। তারা স্কুলের একটি অনুষ্ঠানের জন্য ছাত্রদের কাছ থেকে ৫০ টাকা থেকে ১০০ টাকা করে মোট ৫,০০০ টাকা চাঁদা সংগ্রহ করে আদিল-এর নিকট জমা রাখে। অনুষ্ঠানে মোট ৪,০০০ টাকা খরচ হলেও আদিল বলে, সব টাকা খরচ হয়ে গিয়েছে।প্রেক্ষাপট-২: ইসলাম-পূর্ব যুগে 'ওয়াকিয়া' নামক জনৈক ব্যক্তি স্রষ্টার সান্নিধ্য লাভের আশায় কাবাঘর তাওয়াফ করার পাশাপাশি মূর্তিগুলোর সামনে মাথা নত করে সাহায্য প্রার্থনা করত।

Chittagong · 2024

উত্তর

শরিয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদনুযায়ী আমল করাকে ইমান বলে।

উত্তর

তাওহিদের মূলকথা হলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাওহিদ বলতে আল্লাহ রাব্বুল আলামিনকে এক এবং অদ্বিতীয় হিসেবে স্বীকার করে নেওয়াকে বোঝায়। মহান আল্লাহ তাঁর সত্তা ও গুণাবলিতে এক ও অদ্বিতীয়। সকল প্রশংসা এবং ইবাদতের একমাত্র মালিক তিনি। কোনোকিছুই তাঁর সাথে তুলনীয় নয়। অর্থাৎ তাওহিদে বিশ্বাসের মাধ্যমে মহান আল্লাহর একত্ববাদকে স্বীকার করা হয়।

উত্তর

প্রেক্ষাপট-১ এ জনাব আদিলের কাজে নিফাক প্রকাশ পেয়েছে।নিফাক শব্দের আভিধানিক অর্থ ভণ্ডামি, কপটতা, দ্বিমুখীভাব, ধোঁকাবাজি, প্রতারণা ইত্যাদি। এর ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা। অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক। যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। রাসুলুল্লাহ (স.) মুনাফিকদের চিহ্ন বর্ণনা করে বলেছেন, "মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার নিকট আমানত রাখা হয় তার খিয়ানত করে।” (সহিহ বুখারি)উদ্দীপকে জনাব আদিলের মাঝে আমরা নিফাকের দুটি চিহ্ন দেখতে পাই। একটি হলো মিথ্যাচার, অন্যটি খিয়ানত। জনাব আদিল প্রথমত, সব টাকা খরচ না হলেও সে বলেছে সব টাকা খরচ হয়ে গেছে। এটি মিথ্যাচার। এছাড়া সমুদয় টাকা তার নিকট আমানত হিসেবে গচ্ছিত ছিল। কিন্তু সে আমানতের খিয়ানত করেছে। অতএব বলা যায়, উদ্দীপকের জনাব আদিলের কাজে নিফাক প্রকাশ পেয়েছে।

উত্তর

ইসলাম-পূর্ব যুগে 'ওয়াকিয়া' নামক ব্যক্তির কাজ শিরক হিসেবে গণ্য হবে।ইসলামি পরিভাষায়, মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। এর মধ্যে এক প্রকারের শিরক হলো- ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা। যেমন- আল্লাহ ব্যতীত কাউকে সিজদাহ করা, কারও নামে পশু জবাই করা ইত্যাদি। উদ্দীপকে ওয়াকিয়া যেহেতু কাবাঘরের মূর্তির সামনে মাথা নত (সিজদা) করে সাহায্য প্রার্থনা করেছে, সেহেতু তার কর্মকাণ্ড শিরক হিসেবে গণ্য হবে।প্রকৃতপক্ষে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। সেহেতু শিরক করার ফলে ওয়াকিয়াকে এর জন্য শাস্তির মুখোমুখি হতে হবে। আল্লাহ তায়ালা বলেন, "নিশ্চয়ই শিরক চরম জুলুম।" (সূরা লুকমান: ১৩)আল্লাহ তায়ালা শিরককারী ব্যক্তি অর্থাৎ মুশরিকদের প্রতি খুবই অসন্তুষ্ট। তিনি অপার ক্ষমাশীল ও অসীম দয়াময় হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করেন না। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার অপরাধ ক্ষমা করেন না। এতদ্ব্যতীত যেকোনো পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন।" (সূরা আন-নিসা: ৪৮)বস্তুত আল্লাহ তায়ালার দয়া, ক্ষমা ও রহমত ব্যতীত দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা কোনোক্রমেই সম্ভব নয়। পরকালে মুশরিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল-কুরআনে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ বলেন, “যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন। এবং তার আবাস জাহান্নাম।” (সূরা আল-মায়িদা: ৭২)পরিশেষে বলা যায়, ওয়াকিয়ার কাজটি শিরক হিসেবে গণ্য হবে। শিরক করার ফলে পরকালে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।
SSCইসলাম শিক্ষাChittagong 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।