শেয়ারFacebookWhatsApp

আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন? ব্যাখ্যা কর।

উত্তর: ইসলামি জীবনদর্শনে আখিরাতে বিশ্বাস স্থাপন অপরিহার্য। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ তায়ালা বলেন, "আর তারা (মুত্তাকিগণ) আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে।” (সূরা আল-বাকারা : ৪) তাই আখিরাতে জবাবদিহিতার ভয় না থাকলে মানুষ যেকোনো অন্যায় নির্দ্বিধায় করতে পারে। পরকালীন জীবনের সফলতা ও জান্নাত লাভ করার জন্যও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ সত্যপথ থেকে দূরে সরে যায়, পথভ্রষ্ট হয়ে পড়ে। এ কারণেই আখিরাতে বিশ্বাস অপরিহার্য।

SSC ইসলাম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · সৃজনশীল

আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

প্রেক্ষাপট-১: জনাব 'ক' একজন আধুনিক শিক্ষিত লোক। তিনি নিয়মিত সালাত, সাওম ও যাকাত আদায় করেন। তিনি বিশ্বাস করেন, প্রত্যেক যুগেই নবি-রাসুলদের আগমন প্রয়োজন। তারই ধারাবাহিকতায় বর্তমানে ও ভবিষ্যতে অনেকেই রিসালাতের দায়িত্ব পালন করবেন।প্রেক্ষাপট-২: ইমাম সাহেব জুমার দিনের আলোচনায় পরকালীন একটি স্তর নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, সেই ভয়ানক বিভীষিকাময় দিনে সকল মানুষের মাথার উপর সূর্য থাকবে এবং সকল মানুষ প্রচন্ড তাপে ঘামতে থাকবে।

Chittagong · 2024

উত্তর

আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাকে কুফর বলা হয়।

উত্তর

ইসলামি জীবনদর্শনে আখিরাতে বিশ্বাস স্থাপন অপরিহার্য। আখিরাতে বিশ্বাস ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না। আল্লাহ তায়ালা বলেন, "আর তারা (মুত্তাকিগণ) আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে।” (সূরা আল-বাকারা : ৪) তাই আখিরাতে জবাবদিহিতার ভয় না থাকলে মানুষ যেকোনো অন্যায় নির্দ্বিধায় করতে পারে। পরকালীন জীবনের সফলতা ও জান্নাত লাভ করার জন্যও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতে বিশ্বাস না করলে মানুষ সত্যপথ থেকে দূরে সরে যায়, পথভ্রষ্ট হয়ে পড়ে। এ কারণেই আখিরাতে বিশ্বাস অপরিহার্য।

উত্তর

জনাব 'ক' পাঠ্যবইয়ের খতমে নবুয়ত বিষয়টি অস্বীকার করেছেন। খাতামুন শব্দের অর্থ শেষ, সমাপ্তি। আর নবুয়ত হলো নবিগণের দায়িত্ব। সুতরাং খতমে নবুয়তে অর্থ নবুয়তের সমাপ্তি।হযরত মুহাম্মদ (স.) ছিলেন সর্বশেষ নবি। তাঁর মাধ্যমে দীনের পূর্ণতা ঘোষিত হয় এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়। তিনি নবি-রাসুলগণের ধারায় সর্বশেষে আগমন করেছেন। আল্লাহ তায়ালা স্বয়ং তাঁকে 'খাতামুন নাবিয়্যিন' তথা সর্বশেষ নবি বলে অভিহিত করেছেন। আল্লাহ বলেন, “মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি।” (সূরা আল আহযাব : ৪০)মহানবি (স.) বলেছেন, "আমিই শেষ নবি। আমার পরে কোনো নবি নেই।” (সহিহ মুসলিম) এর দ্বারা প্রতীয়মান হয়, হযরত মুহাম্মদ (স.)-কে খাতামুন নাবিয়্যিন হিসেবে বিশ্বাস করা ইমানের অন্যতম অঙ্গ। উদ্দীপকের জনাব 'ক' ইসলামের মৌলিক বিষয়সমূহ যথারীতি পালন করলেও তিনি বিশ্বাস করেন, নবি-রাসুল আগমনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তিনি মনে করেন, বর্তমানে ও ভবিষ্যতে অনেকেই রিসালাতের দায়িত্ব পালন করবেন। তার এ ধরনের বিশ্বাস ও ধারণা খতমে নবুয়তে বিশ্বাসের পরিপন্থি। সুতরাং বলা যায়, জনাব 'ক' পাঠ্যবইয়ের খতমে নবুয়ত বিষয়টি অস্বীকার করেছেন।

উত্তর

ইমাম সাহেব পরকালের হাশর স্তর নিয়ে আলোচনা করেছেন।হাশর হলো মহাসমাবেশ। আল্লাহ তায়ালার নির্দেশে সকল মানুষ ও প্রাণিকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে। সকলেই সেদিন একজন আহ্বানকারী ফেরেশতার ডাকে হাশরের ময়দানে সমবেত হবে। এ ময়দান বিশাল ও সুবিন্যস্ত। পৃথিবীর প্রথম থেকে শেষপর্যন্ত সকল মানুষই সেদিন এ মাঠে একত্রিত হবে। মানুষের এ মহাসমাবেশকেই হাশর বলা হয়। সেদিন সকল মানুষের সমস্ত কাজকর্মের হিসাব নেওয়া হবে। হাশরের ময়দানে মানুষের আমলনামা দেওয়া হবে। যারা পুণ্যবান তারা ডান হাতে আমলনামা লাভ করবেন। আর পাপীরা বাম হাতে আমলনামা পাবে। হাশরের ময়দান ভীষণ কষ্টের স্থান। সেদিন সূর্য মাথার উপর অতি নিকটে থাকবে। মানুষ প্রচন্ড তাপে ঘামতে থাকবে। সেদিন আল্লাহ তায়ালার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। শুধু পুণ্যবান সাত শ্রেণির লোক সেদিন আরশের ছায়াতলে স্থান পাবে।উদ্দীপকের ইমাম সাহেব পরকালীন জীবনের এমন একটি স্তর সম্পর্কে আলোচনা করেছেন, সেখানে হাশরের ময়দানের উপরিউক্ত পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সুতরাং বলা যায়, ইমাম সাহেব পরকালীন জীবনের হাশর স্তরের অবস্থা নিয়ে আলোচনা করেছেন।
SSCইসলাম শিক্ষাChittagong 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1."সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্য-

Mymensingh · 2020

  • বিশ্ব ভ্রাতৃত্ব
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • সাম্প্রদায়িক সম্প্রীতি
  • মানব সৃষ্টির উপাদান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2."তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?

Mymensingh · 2020

  • নারীদের প্রতি শালীন আচরণ
  • স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার
  • সম্পদে নারী-পুরুষের সমঅধিকার
  • নারী-পুরুষের সমমর্যাদা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?

Mymensingh · 2020

  • সালাত
  • যাকাত
  • সাওম
  • হজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে লিপ্ত হয়। গ্রামের মহৎ ব্যক্তি বিষয়টি তার নজরে আনে। ফলে তিনি নিজ পুত্রকে আইনের হাতে সোপর্দ করেন। Q. পুত্রের বিষয়ে সাগরের ভূমিকায় কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

Mymensingh · 2020

  • হযরত আবু বকর (রা.)
  • হযরত উমর (রা.)
  • হযরত উসমান (রা.)
  • হযরত আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

Mymensingh · 2020

  • চূড়ান্তভাবে কুরআন সংকলন করায়
  • আইনের শাসন প্রতিষ্ঠা করায়
  • চরম বিশৃঙ্খলা থেকে খিলাফত রক্ষা করায়
  • যুদ্ধক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. "যাকাত ইসলামের সেতু"- এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে?

Mymensingh · 2020

  • বুখারি
  • মুসলিম
  • বায়হাকি
  • তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছ থেকে একটি বই পড়ার জন্য ধার নিল। কিছুদিন পর বইটি ফেরত নেওয়ার সময় সালাম দেখল, তার বইটির অনেকগুলো পৃষ্ঠা নেই। Q. সাইফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণের অনুপস্থিতির পরিলক্ষিত হয়?

Mymensingh · 2020

  • ওয়াদা পালন
  • আত্মশুদ্ধি
  • ভ্রাতৃত্ববোধ
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শরিয়তের উৎস কয়টি?

Mymensingh · 2020

  • 8

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?

Mymensingh · 2020

  • আবু বকর (রা.)
  • উমর (রা.)
  • উসমান (রা.)
  • আলি (রা.)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?

Mymensingh · 2020

  • সহিহ বুখারি
  • সহিহ মুসলিম
  • সুনানে নাসাই
  • জামি তিরমিযি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-

Mymensingh · 2020

  • সার্বজনীন
  • সন্দেহমুক্ত
  • দিকনির্দেশক
  • সর্বশেষ কিতাব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

Mymensingh · 2020

  • ইমান
  • আকাইদ
  • রিসালাত
  • তাওহিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"সকল মানুষই আদম (আ.)-এর বংশধর আর আদম মাটি থেকে সৃষ্টি।" এ হাদিসটির মূল প্রতিপাদ্"তারা তোমাদের ভূষণ, তোমরা তাদের ভূষণ"এ আয়াতে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছ?ইবাদতের ক্ষেত্রে কোন আমলটি লোক দেখানোর মনোভাব পরিহারে সহায়তা করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মেয়র সাগরের পুত্র ব্যভিচারে আবু বকর (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সাইফুল তার সহপাঠী সালামের কাছশরিয়তের উৎস কয়টি?একই পঠনরীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন কে?আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা (র.) সংকলিত হাদিস গ্রন্থ কোনটি?জীবনের সকল সমস্যার সমাধান দেয় বলে কুরআনকে বলা হয়-আল্লাহর বাণী মানুষের নিকট পৌছে দেওয়ার দায়িত্বকে কী বলা হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।